| নারীদের কাছে ওবামাই বেশি জনপ্রিয় |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বুধবার, ১৮ এপ্রিল ২০১২ | |
|
যুক্তরাষ্ট্রে নারী ভোটারদের কাছে বারাক ওবামাই বেশি প্রিয়। এ ক্ষেত্রে তারচেয়ে পিছিয়ে রয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি। মঙ্গলবার প্রকাশিত রয়টার্স-ইপসোস এর এক যৌথ জরিপে এ তথ্য উঠে আসে। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চালানো ওই জরিপে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে ৫১ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে দেখতে চায়, অপরদিকে প্রেসিডেন্ট হিসেবে ওবামার প্রতিদ্বন্দ্ব^ী রমনিকে পছন্দ করেছে ৩৭ শতাংশ নারী ভোটার। গত সপ্তাহে একটি ডেমক্র্যাটিক ক্যাবল টেলিভিশনের একজন উপস্থাপক মন্তব্য করেছিলেন, রমনির স্ত্রী অ্যান অর্থনৈতিক সঙ্কট বিষয়টি কী তা কখনোই বুঝতে পারবেন না, কারণ তিনি কখনই কর্মজীবী ছিলেন না। ডেমক্র্যাট উপস্থাপকের মন্তব্যের সূত্র ধরে যুক্তরাষ্ট্রের সমাজে নারীর ভূমিকা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। অ্যান দাবি করেন, গৃহবধূ হিসেবে তিনি তার পাঁচ সন্তানকে বড় করে তুলেছেন বলে এবং এটি কঠিন কাজ। অ্যানের মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে প্রেসিডেন্ট ওবামাও বলেন, সন্তান পালনই সবচেয়ে কঠিন কাজ। কিন্তু রিপাবলিকানরা প্রচার করতে াকে, ডেমক্র্যাটরা বাড়িতে অবস্থানকারী গৃহধূর যথায গুরুত্ব উপলব্ধি করতে পারে না। কিন্তু রিপাবলিকানদের এসব প্রচারণা নারী ভোটারদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি বলেই জরিপের ফলাফলে প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে জরিপকারী জুলিয়া ক্লার্ক বলেন, “আমার মনে হয় এসব বিতর্ক রাজনীতি ও রাজনীতিবিদদের ব্যাপারে নারীদের দৃষ্টিভঙ্গীতে কোনো পরিবর্তন আনতে পারেনি।” এর আগে সোমবার প্রকাশিত অপর এক জরিপে সাধারণ ভোটাদের মধ্যে ৪৭ শতাংশ ওবামার পক্ষে ও ৪৩ শতাংশ রমনির পক্ষে তাদের সমর্থন প্রকাশ করেছিলেন |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|