News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২১ মে ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow তরুণ-তরুণী arrow তারুন্য এগিয়ে চলছে দীপ্ত অংগীকারে
তারুন্য এগিয়ে চলছে দীপ্ত অংগীকারে প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
রবিবার, ১৮ মার্চ ২০১২


রাজনৈতিক অস্থিরতা আর নানামুখী নেতিবাচক প্রচারের মধ্যেও বাংলাদেশ এগিয়ে চলছে তার দীপ্ত অংগীকারে।  তারুন্যের সৃষ্টিশীলতার মাঝে তথ্যপ্রযুক্তির নানা আয়োজনগুলি সূচনা করছে এক নতুন দিগন্ত।

তথ্যপ্রযুক্তির নানা ধরনের কাজের মধ্যে বর্তমানে আউটসোর্সিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।  ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিদেশের নানা ধরনের কাজের মধ্যে আউটসোর্সিং অন্যতম ।  বাংলাদেশের অনেক মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) এ কাজ করছেন সফলভাবেই। ফ্রিল্যান্সিং আউটসোর্স কাজে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। ছেলেদের পাশাপাশি এ কাজে এগিয়ে আছেন মেয়েরাও। পড়াশোনা কিংবা  সংসারের পাশাপাশি  সফলভাবে আউটসোর্সিং করছেন অনেক নারীই । ঘরে বসে স্বীকৃতি হিসেবে সম্প্রতি পেয়েছেন বেসিসের সেরা ফ্রিল্যান্সার পুরস্কার। অনলাইনে  এই কাজে যেমন আয় হচ্ছে এমনি কাজের স্বীকৃতিও মিলছে।  অনলাইনে আউটসোর্সিংয়ের কাজের মধ্যে মূলত ডেটা এন্ট্রি ও ওয়েব বিপণনের কাজেই বেশী হচ্ছে বাংলাদেশে।  এমনি করেই বাংলার নারী, পুরুষ নির্বিশেষে তরুণ প্রজন্ম করেন নিজেরদের তৈরী করছে আগামী দিনের সম্ভাবনার দিগন্তে।
 
এই তরুনরা স্ব উদ্যোগে নিজেদের কাজের পাশাপাশি গড়ে তুলছে ছোট ছোট প্রতিষ্ঠান।  যেখানে কাজ করছেন ১০-২০ জনের গ্রুপ। আউটসোর্সিংয়ে বাংলাদেশ  অনেক ভালো করছে। তবে এখনও  ওনেক দূর যেতে হবে এবং শীর্ষস্থানে যেতে হবে। তারুন্যের উদ্ভাসিত শক্তির সাথে একাগ্রতা ,সততা আর নিষ্ঠা নিয়ে বাংলার  তরুনরা এগিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে।
 

সর্বশেষ আপডেট ( রবিবার, ১৮ মার্চ ২০১২ )
 
< পূর্বে   পরে >
Free Joomla Templates