মূলপাতা arrow রান্নাঘর arrow রুণীর রান্না ঘরে বর্ষ বরণ-২০১২
রুণীর রান্না ঘরে বর্ষ বরণ-২০১২ প্রিন্ট কর
রোজিনা আক্তার রুনী   
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১১

ভিন জাতির পাশাপাশি দেশে এবং প্রবাসে বাংগালীরাও ইংরেজী নববর্ষ -১০১২ সাল উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। প্রবাসে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটের শুভক্ষনকে স্মরনীয় বরনীয় করে তুলতে পারিবারিক, সামাজিক এবং সাংগঠনিক বলয়ে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের। আর এই উৎসব মুখর পরিবেশকে আরো মোহনীয় করে তুলতে চাই মুখরোচক খাবারের। তবে এই সময় অনেকেই চাইবে প্রচলিত বাংগালী খাবারের বাইরে একটু ভিন্ন সাধের অন্যরকম খাবারের।

এই বিষয়টি মাথায় রেখে রুনীর রান্না ঘরের নির্বাচিত কিছু খাবারের রিসিপি। আশা করি ভিন্ন স্বাদের এই খাবারের মাঝে প্রিয়জনের  সান্নিধ্যে ইংরেজী নব বর্ষ বরণ-২০১২  হয়ে উঠবে আরো রমনীয়।


পনির পরোটা

উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো।

প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। তারপর টেনে টেনে বড় পাতলা রুটি বেলতে হবে। পনির মিহি কুচি করে রুটির ওপর ছিটিয়ে দিয়ে চারকোণা ভাঁজ দিতে হবে। আবার পনির ছেটাতে হবে। এবার ভাঁজ দিয়ে গোল করে ভাঁজটা নিচের দিকে দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার একটি প্লেটে তেল মাখিয়ে ডোটা হাতের আঙুলে চেপে চেপে গোল পরোটার মতো করে বানাতে হবে। এখন ফ্রাইপ্যানে বাদামি করে ভেজে পরিবেশন। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও এই পরোটা বানানো যায়।

সবজি পরোটা

উপকরণ: পেঁপে মিহি কুচি করা ১ কাপ, ময়দা ২ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ, লবণ ১ চা চামচ, ধনে পাতা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি করা পরিমাণমতো, ডিম ১টা, বাঁধাকপি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ, পানি পরিমাণমতো, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ।

প্রণালি: পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও সমস্ত সবজি দিয়ে হালকা ভেজে নিতে হবে। ঠান্ডা করতে হবে। ময়দা, লবণ, তেল, ডিম ও চিনি দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার তেলে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। ৩০ মিনিট পর ডো নিয়ে বড় পাতলা রুটি বেলুন। এর ওপর সবজি বিছিয়ে দিয়ে চার ভাঁজ করতে হবে। এর ওপর আবার সবজি দিতে হবে। একইভাবে ভাঁজ দিতে হবে। গোল করে ভাঁজটা নিচে দিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার ওভেন ট্রেতে তেল মেখে পরোটা হাত দিয়ে চেপে চেপে বড় করতে হবে। এবার ওপরে ডিমের প্রলেপ দিয়ে ওভেনে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে। বেক হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

মোগলাই পরোটা


উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)।

প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে

 রাখতে হবে ৩০ মিনিট। পেঁয়াজপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ ও পিয়াজ কুচি লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার পিঁড়িতে তেল মেখে পরোটার ডো নিয়ে হাত দিয়ে টেনে টেনে রুটি বেলতে হবে। রুটির ওপর ডিমের প্রলেপ দিয়ে ধনেপাতার মিশ্রণ ছিটিয়ে দিতে হবে। এবার চার ভাঁজ করে ডুবোতেলে ভেজে সালাদ দিয়ে পরিবেশন। ইচ্ছা করলে পরোটায় ডিমের বদলে মাংসের কিমাও ব্যবহার করা যাবে।


শাহি টুকরা


উপকরণঃ পাউরুটি ১টি ৭০০ গ্রাম ওজনের, দুধ ১ লিটার, চিনি ২০০ গ্রাম, গরম মশলা পরিমাণমতো, বাদাম টুকরা পরিমাণমতো, কাজু বাদাম পরিমাণমতো, রেড চেরি পরিমাণমতো, ঘি ও তেল ১ কেজি।

প্রণালিঃ পাউরুটি স্লাইস করে তিন কোনা করে কেটে নিতে হবে। এরপর তেল ও ঘি গরম হলে রুটির টুকরাগুলো ভালো করে ভাজতে হবে। দুধ ও চিনি একটি পাত্রে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে ঘন করে নিতে হবে।

পরিবেশনঃ একটি পাত্রে ভাজা রুটির চুকরাগুলো সুন্দর করে সাজিয়ে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এর ওপরে রেড
চেরি এবং বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।


ফলের পাই

পাই খামির বা সুইট ডোর উপকরণঃ
 ১। ময়দা দেড় কাপ
 ২। কোকো পাউডার ৪ টেবিল চামচ
 ৩। আইসিং সুগার এক কাপের চার ভাগের তিন ভাগ
 ৪। ডিমের কুসুম ৪টি
 ৫। মাখন ১০০ গ্রাম
 ৬। বেকিং পাউডার আধা চা চামচ
 ৭। ভ্যানিলা এসেন্স সিকি চা চামচ

 প্রণালীঃ ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। মাখন, আইসিং সুগার ও ডিমের কুসুম একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে মথে ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে খামির বের করে খামির বেলে পাই মোল্ডে রেখে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে।

 পাই ফিলিং উপকরণঃ
 ৮। ডিমের সাদা অংশ ৪টি
 ৯। বিস্কুটের গুঁড়া আধা কাপ
 ১০। কোকো পাউডার ২ টেবিল চামচ
 ১১। আইসিং সুগার সিকি কাপ
 ১২। কুকিং চকলেট ১০০ গ্রাম
 ১৩। ভ্যানিলা এসেন্স সামান্য
 ১৪। খেজুর কুচি ২ টেবিল চামচ
 ১৫। পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ
 ১৬। আখরোট কুচি ২ টেবিল চামচ
 ১৭। কিশমিশ ১ টেবিল চামচ
 ১৮। চেরি কুচি ২ টেবিল চামচ
 ১৯। আপেল ২টি
 ২০। আঙুর আধা কাপ

 প্রণালীঃ কুকিং চকলেট গলিয়ে ফলের কুচি মিশিয়ে পাইয়ের ওপর ঢেলে দিতে হবে। ডিমের সাদা অংশ ফোম করে ভ্যানিলা দিয়ে বিস্কুটের গুঁড়া, আইসিং সুগার, কোকো পাউডার ভাঁজে মিলিয়ে পাইয়ের ওপর ঢেলে দিয়ে ১৬০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করতে হবে। আপেল ও আঙুর দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

 (এই রিসিপি টি দিয়েছেনঃ সিতারা ফিরদৌস)

ঘরে তৈরী রসমালাই

উপকরণঃ
দুধ ৪ কাপ
চিনি ২ কাপ
গুঁড়ো দুধ ২ কাপ
বেকিং পাউডার ২ চা চামচ
ডিম ২ টা
কর্নফ্লাওয়ার ২ চা চামচ

প্রণালীঃ
প্রথমে একটি হাড়িতে দুধ ২ কাপ, চিনি ও পরিমান মত পানি মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে জ্বাল দিয়েঘন করে রাখুন। একটি বাটিতে ২ কাপ গুঁড়ো দুধ নিয়ে সাথে বেকিং পাঊডার দিয়ে ভালো করেমিশিয়ে নিন। এবার ডিম ফেটিয়ে একটু একটু করে দিয়ে মেশান। মেশানোর পর পছন্দমত গোলবা লম্বাটে করে ঘন দুধের মধ্যে ছাড়ুন।
এবার রসমালাই সবগুলো ছাড়ার পর হালকা ভাবে নেড়ে ৫-৬


বাসবুসা


উপকরণ: নারিকেল গুঁড়া ৭০ গ্রাম, সুজি আধা কেজি, চিনি ৩৭৫ গ্রাম, ঘি ১২৫ গ্রাম, দুধ ৩৫০ মিলি গ্রাম, টক দই ১২০ গ্রাম, ভেনিলা এসেন্স ১০ মিলি, আস্ত আমন্ড বাদাম, ঘনচিনির সিরাপ ৫০০ গ্রাম

প্রস্তুত প্রণালি: সুজি, নারিকেল গুঁড়া, চিনি, ঘি, দুধ, টক দই ও ভেনিলা এসেন্স একটি পাত্রে নিয়ে মেশাই। পরে বেকিং ট্রেতে ঢেলে দিয়ে সমান করে ছুরি দিয়ে ডায়মন্ড কাট আকৃতি করে প্রতিটি কাটের ওপর একটি করে সম্পূর্ণ
বাদাম বসিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনে ৪০ মিনিট বেক করতে হবে। চিনির ঘন সিরাপ তৈরি করে রাখুন। বাসবুসা বেক হয়ে গেলে বের করে নিয়ে এর ওপরে ঘন সিরা ঢেলে দিয়ে ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

লাউ ও গাজরের পায়েস


উপকরণ : লাউ মিহি কুচি গ্রেট করা ২ কাপ, গাজর মিহি কুচি গ্রেট করা ১ কাপ, নারিকেল কোরানো ১ কাপ, দুধ ২ লিটার, কনডেন্সড দুধ ১ কৌটা, এলাচ গুঁড়ো আধা চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম কিসমিস সাজানোর
জন্য পরিমাণমত।

প্রণালী : লাউ ও গাজর বলক ওঠা পানিতে আধা সেদ্ধ করে কাপড়ে চিপে শুকিয়ে নিতে হবে। ঘিয়ে লাউ ও গাজর ভূনে নিতে হবে। ২ লিটার দুধ ঘন করে নিয়ে লাউ ও গাজর নারিকেল দিয়ে ভাল করে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে
এলাচ গুড়ো দিয়ে নামাতে হবে। পেস্তা বাদাম কিসমিস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।


জাফরানি মালাই হালুয়া


উপকরণঃ
১. ছোলার ডাল ২ কাপ
 ২. মালাই ১ কাপ
 ৩. জাফরান ১ চা চামচ
 ৪. ঘি ১ কাপ
 ৫. দুধ ৫ কাপ
 ৬. চিনি ৪ কাপ
 ৭. দারচিনি গুঁড়া আধা চা চামচ
 ৮. এলাচ গুঁড়া আধা চা চামচ
 ৯. গোলাপজল ১ টেবিল চামচ
 ১০. পেস্তা কুচি ৪ টেবিল চামচ
 ১১. কাঠবাদাম কুচি ৪ টেবিল চামচ
 ১২. কিসমিস ২ টেবিল চামচ

 প্রণালীঃ
 জাফরান, গোলাপজল, ৫ টেবিল চামচ দুধ একসঙ্গে ভিজিয়ে রাখতে হবে। ডাল ধুয়ে দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে বেটে নিতে হবে। আধা কাপ ঘি গরম করে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে চিনি দিয়ে নাড়তে হবে। হালুয়া তাল
বাঁধলে দুধ-গোলাপজলে ভেজানো জাফরান, বাকি ঘি, এলাচ, দারচিনি গুঁড়া, মালাই দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে অর্ধেক পেস্তা, বাদাম কিসমিস দিয়ে চুলা থেকে নামিয়ে থালায় (সার্ভিং ডিশ) ঢেলে পেস্তাবাদাম ও কিসমিস ছিটিয়ে
পরিবেশন করুন।


বিফ ফিংগার ফ্রাই

উপকরণ
বিফ কিমা ১৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ পিস, আদা কিমা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, টেস্টি সল্ট ১ চা চামচ, চিনি ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, কাঁচামরিচ কিমা পরিমাণমতো, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চায়নিজ ব্রেড ক্রাম ১ প্যাকেট, হোয়াইট পেপার গুঁড়ো আধা চামচ, পরিবেশনের জন্য মিষ্টিকুমড়া আধা পিস, টমেটো ১ পিস, লেটুসপাতা ১টি।

যেভাবে তৈরি করবেন
ব্রেড ক্রাম ছাড়া অন্য সব উপকরণ ভালোভাবে শক্ত করে মেখে নিন। এখন ১০-১২টি বল বানিয়ে তারপর ফিংগার বানিয়ে নিন। এবার আরো ২-৩টি ডিম ভালোভাবে ফেটে নিন। এখন ফিংগার ডিমের মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম লাগিয়ে ড্রিপ ফ্রাই করে নিন। পরিবেশনের জন্য টমেটো দিয়ে ছোট ১টি সসপট ও মিষ্টি কুমড়াটি প্রথমে ভালোভাবে লম্বা করে গোল করে নিন। এখন মাঝের অংশ ভালোভাবে পরিষ্কার করে ঝিকঝাক করে চারপাশ কারভিং ছুরি দিয়ে প্লেটের মতো করে কেটে নিন। এখন টমেটোর সসপটে হানিসস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন। মাঝে অবশ্যই ফয়েল পেপার দিয়ে সাজাতে হবে।

 
< পূর্বে   পরে >
Free Joomla Templates