মূলপাতা arrow খবর arrow বিদেশ arrow ধর্ষণচেষ্টার অভিযোগে আইএমএফের প্রধান গ্রেপ্তার
ধর্ষণচেষ্টার অভিযোগে আইএমএফের প্রধান গ্রেপ্তার প্রিন্ট কর
নিউজ-বাংলা নিউইংল্যান্ড ব্যুরো:   
মঙ্গলবার, ১৭ মে ২০১১

 নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধানকে গ্রেপ্তার এবং পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরন করেছে।

একটি বিলাসবহুল হোটেলের এক পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে আইএমএফ দমিনিক স্ত্রস-কানকে গ্রেপ্তার করা হয় যৌননিপীড়নের অভিযোগে আটক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস-কানের জামিন আবেদন নাকচ করে তাকে নিউ ইয়র্কের কুখ্যাত রিকার্স আইল্যান্ড কারাগারে পাঠানো হয়েছে। রিকার্স জেলের একটি ১১ ফুট বাই ১৩ ফুট সেলে তাকে রাখা হয়েছে। নিউ ইয়র্কের একটি আদালতে সোমবার স্ট্রসের জামিন আবেদন নাকচ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে রিকার্স জেলে পাঠানো হয়। ২০ মে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টাসহ যৌন নিপীড়নের তিনটি অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য গত শনিবার এয়ার ফ্রান্সের একটি বিমানে প্যারিসে যাওয়ার প্রাক্কালে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পল জে ব্রাউন জানান, নিউ ইয়র্ক পুলিশের কাছে এক হোটেল পরিচারিকা শনিবার বিকেলে স্ত্রসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এ অভিযোগের ভিত্তিতে জন এফ কেনেডি বিমানবন্দরে শনিবার গভীর রাতে এয়ার ফ্রান্সের প্যারিসগামী একটি বিমান থেকে উড্ডয়নের কয়েক মিনিট আগে স্ত্রসকে নামিয়ে নেওয়া হয়। নিউ ইয়র্ক পুলিশ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। আজ তাঁকে নিউ ইয়র্কের আদালতে হাজির করার কথা। পর্তুগাল এবং গ্রিসের অর্থনৈতিক সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের একটি বৈঠকে বসতে সোমবার স্ত্রসের ব্রাসেলস যাওয়ার কথা ছিল। ব্রাউন জানান, নিউ ইয়র্ক পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ করেন, টাইমস স্কয়ারের পাশে বিলাসবহুল সোফিটেল হোটেলে শনিবার দুপুর ১টায় একটি কক্ষের বাথরুম থেকে নগ্ন হয়ে বেরিয়ে এক লোক তাঁকে ধাওয়া করে। এরপর তাঁকে জোর করে ওই কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি আত্মরক্ষার চেষ্টা চালালে তাঁকে বাথরুমে ঢোকানো হয় এবং ধর্ষণের চেষ্টা চালানো হয়। পরে তাঁকে হোটেল কক্ষটিতে আটকে রাখা হয়। তাঁর বর্ণনা অনুযায়ী, লোকটি দমিনিক স্ত্রস-কান। বর্ণিত কক্ষটিতে ওই সময় আইএমএফের প্রধান অবস্থান করছিলেন। হোটেল পরিচারিকার পরিচয় প্রকাশ করা হয়নি। পরে তাঁকে হোটেলের পাশের রুজভেল্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্ত্রস-কান কোনো কূটনৈতিক ছাড় পাবেন না বলে জানান ব্রাউন। তিনি আরো জানান, এ ঘটনার পরই স্ত্রস দ্রুত হোটেল ত্যাগ করেন। তবে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি মোবাইল ফোন এবং ব্যক্তিগত আরো কিছু জিনিস হোটেল কক্ষে ফেলে যান। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধ আইন, ধর্ষণচেষ্টা এবং নির্যাতিতাকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। এ দিকে স্ত্রস-কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান জানান, আদালতে নিজেকে নির্দোষ দাবি করবেন আইএমএফ প্রধান। ফ্রান্সের এই সাবেক অর্থমন্ত্রী আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনের বছর খানেক আগে ৬২ বছর বয়সী স্ত্রস-কান যুক্তরাষ্ট্রে যৌন কেলেঙ্কারিতে জড়ালেন। সংস্থার প্রধানের এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি আইএমএফ। সংস্থার কর্মকর্তারা বলেন, বিষয়টি ভালোভাবে জানার পরে আইএমএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। প্রসঙ্গত, নারী কেলেঙ্কারিতে এর আগেও জড়িয়েছেন স্ত্রস-কান। ক্ষমতার অপব্যবহার করে ২০০৮ সালে আইএমএফের উচ্চপদস্থ এক নারী অর্থনীতিবিদের সঙ্গে আপত্তিকর আচরণের জন্য ক্ষমাও চাইতে হয় তাঁকে। ১৯৬৭ সালে প্রথম বিয়ের পর আরো দুজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তিনি। বর্তমান স্ত্রী সাংবাদিক অ্যান সিনক্লেয়ারকে বিয়ে করেন ১৯৯১ সালে।

সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates