নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

বসন্ত উৎসব-২০১৩

আয়োজনেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)
তারিখঃ ১১ই মে, শনিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ Margaret scweinhaut senior center
1000 Forest glen road, Silver spring MD 20901

মহাজনের নাও

আয়োজনেঃ বাল্টিমোর প্রবাসী
তারিখঃ ১২ই মে, রবিবার
সময়ঃ ৩টা
স্থানঃ Johns Hopkins school of medicine
Turner  Auditorium
720 Rutland Avenue
Baltimore, MD 21205
যোগাযোগঃ মোঃ নকিব উদ্দিন
৪১০-৪৪০-৭৬১৭

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
বাংলা স্কুলের বর্ষবরণের বর্নাঢ্য অনুষ্ঠান প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
সোমবার, ১৮ এপ্রিল ২০১১

ভোর থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে।  সাথে বইছে প্রায় ৩০- ৪০ কিলোমাইল বেগে দমকা বাতাস। মাথার উপরে রয়েছে বজ্রপাতের আশাংক্ষা।  এমনি এক পরিস্থিতিতে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক(বিসিসিডিআই)/বাংলা স্কুলের কর্মী বাহিনী প্রস্তুতি নিচ্ছিল বৈশাখী বর্ষ বরণের। বৃষ্টিকে জয় করতে তাবু টানানো চেষ্টা চলল। কিন্তু বৈরী প্রকৃতির সাথে পেরে উঠার সাধ্য কার। অবশেষে বাংলা স্কুলের বর্ষ বরণ অনুষ্ঠানটি মেশন ডিষ্ট্রিক পার্ক থেকে সরিয়ে আর্লিংটনস্থ গানস্টন কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হল। তখন সময় প্রায় বারটা। এমনি সন্ধিক্ষনে উৎসব পাগল বাংগালীর গন্তব্য বাংলা স্কুল। প্রকৃতির বৈরিতাকে উপেক্ষা করে গানস্টনের বাংলা স্কুল হয়ে উঠে বর্ষ বরণে মেতে উঠা অজস্র  বাংগালীর এক মিলন মেলা।

 


বর্নিল সাজ আর  রুপ এবং লাবন্যময় রমনীয় মোহনীয় পরিবেশে সহসাই গানস্টন কমিউনিটি সেন্টার জেগে উঠে বাংগালীর মনমাতানো  উচ্ছ্বাস আর উৎসবের রংগের ছটায়। দলে দলে লোকজন আসছে। কারো পরনে ঢাকাই লংগী, মাথায় গামছা। কারো গায়ে ফতুয়া, কেহ পরেছে টোপর।
আর মেয়েরা এসেছে দলে দলে রংগীন শাড়ীতে, কপালে লাল টিপ আর ঘোপায়, বেনীতে  সুশোভিত ফুলের অপরুপ সজ্জায়। দুপুর একটার মধ্যে বৈশাখী ভোজের আয়োজন প্রস্তুত। পান্তা ইলিশ, রকমারী ভর্তা, ডালের চর্চরী আরো কত কি। বৈশাখী আনন্দ ভোজের পর ঢাক, শাখ আর শংখের বাদনের মধ্য দিয়ে দুপুর দুইটায় শুরু হল বৈশাখী বর্ষ বরণের সাংষ্কৃতিক পর্ব।

গ্রেটার ওয়াশিংটনের প্রানবন্ত উপস্থাপিকা সাব্রিনা চৌধুরী ডোনার উপস্থাপনায় শুরুতেই ছিল সাব্রিনা রহমান শর্মীর  পঠনে বর্ষ বরণের  আনন্দ পত্র পাঠ।

 সার্বজনীন বাংগালীর প্রানের উৎসবের গ্রাম বাংলা আর নাগরিক চেতনার সাথে প্রবাসের নানা সীমাবদ্ধাতার মাঝেও বৈশাখকে বরণের নানা দিক ফুটে উঠে শর্মীর সুপঠিত আনন্দ পত্রের মধ্য দিয়ে। দেখতে দেখতে লোকে লোকারন্য হয়ে  উঠল পুরো উৎসব স্থল। বিসিসিডিআই এর এই জমজমাট বর্ষ বরণ অনুষ্ঠানের শুরুতেই ছিল বাংলা স্কুলের পরিবেশনা। "এসো হে বৈশাখ এসো এসো" নব বর্ষের আবাহনীর গানের সুরে সুরে হল ভর্তি দর্শক শ্রোতার অন্তরও গেথে যায় বাংলা নব বর্ষ বরণের আনন্দ হিল্লোলে।


এরপর সর্ষে ইলিশ নিয়ে উর্নিশার নৃত্যের সাথে জেমিমা, মুন্তাসির, মুন্তাহিরের গান এবং


"মেলায় যাইরে" গানের সাথে বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীদের বৈশাখী ফ্যাশন শো উপস্থিত দর্শক শ্রোতাদের দারুন আনন্দ দেয়।

এরপর তনুশ্রী দত্তের শ্রুতিমধুর সংগীতের পর

মেরিনা রহমান, হিরন চৌধুরী,  তাহমিনা লিমা, নাসির চৌধুরী এবং সাহিদা আবেদিনের সমন্বয়ে বৈশাখী গীতের  সুরেলা এবং শুদ্ধ সংগীতের আসরে শ্রোতা দর্শকরা ছিল মুগ্ধ।

এরপর সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকা জুড়ে দারুন  জনপ্রিয় লোক সংগীত শিল্পী তাজুল ইমামের সৃজনশীল পরিবেশনা। তার পরিবেশিত প্রায় ত্রিশ মিনিটের শো টি বাংলা স্কুলের এই বর্ষ বরণের অনুষ্ঠানটির সাথে নতুন মাত্রা যোগ করে। এরপর ছিল প্রবাসের  দীপ্ত তারুন্যের অপরুপ পরিবেশনা।

এখানে নৃত্য পরিবেশন করে নিউইয়র্ক থেকে আগত মনিষা, নিঝু, মহিমা এবং

 বাল্টিমোরের নৃত্য শিল্পী বাংলাদেশের জাতীয় পুরষ্কার প্রাপ্ত রেহানা পারভীন রুনা।

মাঝে গান পরিবেশন করে নিঝু এবং সামিরা আশরাফী, সাথে বাশিতে মীম, রুনা, মাহিমা, নিঝু এবং আকাশের দারুন উপভোগ্য নৃত্য বর্ষ বরণের আনন্দ উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় বহুগুন। এরই মাঝে উৎসব স্থলে উপস্থিত হন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, রাষ্ট্রদূত পত্নী রিফাত কাদের, উপ প্রধান জনাব জসিমউদ্দিন, হেড অব চ্যাঞ্চরী এবং প্রথম সচিব নাজমুল হক, প্রথম সচিব এম জাবেদ এবং তাদের পত্নীবৃন্দ। দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি বাংলা স্কুলের এই বর্ষ বরণের অনুষ্ঠানকে আরো উদ্দীপ্ত করে। এই পর্যায়ে বাংলা স্কুলের ছাত্র/ছাত্রী এবং প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত আকরামুল কাদের।



অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল প্রবাসের তারুন্যের জনপ্রিয় শিল্পী শান্তনীল ধর। বাংলা স্কুলের এবারের বৈশাখী উৎসবের আয়োজন ছিল ব্যাপক এবং বর্নাঢ্য। প্রকৃতির নিষ্ঠুর লীলাখেলায় তার অনেকটাই অপ্রকাশিত থেকে গেলেও সম্পাদিত এবং সংকোচিত পরিসরে বাংলা স্কুল চত্বরে এই আয়োজনও উপচে পড়া হল ভর্তি দর্শকের আনন্দময় উপস্থিতিতে হয়ে উঠে প্রানবন্ত। বিকেল সাড়ে চারটায় যখন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তখনো লোকজন আসছিল। এ ছাড়া শত শত দর্শক শ্রোতা ম্যাসন ডিষ্ট্রিক পার্ক থেকে ফিরে গেছে। এমনি পরিস্থিতিতে সংগঠনের সভাপতি প্রিয়লাল কর্মকার তার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে নানা অসুবিধা এবং সীমাবদ্ধতার কথা স্মরন করে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। নানা সীমাবদ্ধতা এবং গুটি কয়েক ব্যক্তিবর্গের বিরাগভাজন সত্ত্বেয় কমিউনিটির ব্যাপক অংশের সমর্থনে বাংলা স্কুল  প্রবাসে  আমাদের দ্বিতীয় প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা এবং সংষ্কৃতি চর্চার চারন ক্ষেত্র হিসাবে সাফল্যের দিপ্তী ছড়িয়ে দিচ্ছে, এবার পিঠা উৎসব আর বর্ষ বরণের সাফল্যে আবারও তা প্রমানিত হল।  আগামী ১৮ এবং ১৯শে এপ্রিল বাংলা স্কুলের ২১তম বার্ষিক অনুষ্ঠান- উপহার বাংলাদেশ মেলার আসরে কমিউনিটির সর্ব স্তরের ব্যক্তি, ব্যক্তিবর্গ এবং সংগঠনের সমর্থনে সাফল্যে আলোকিত হয়ে উঠবে, এটাই প্রত্যাশা করছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ আপডেট ( সোমবার, ২১ নভেম্বর ২০১১ )
 

Comments  

 
#1 RE: বাংলা স্কুলের বর্ষবরণের বর্নাঢ্য অনুষ্ঠানMizanur Bhuiyan 2011-04-18 08:29
:lol: :lol: :lol: :lol:
Fantastic and thanks you a lot. You really did a great report. We always owe you a lot. Thank you again.
Mizanur Bhuiyan
Quote
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates