| সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের জমজমাট স্বাধীনতা দিবস অনূষ্ঠান |
|
| আবু নছর মিনার, আটলান্টিক সিটি থেকে | |
| বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১১ | |
![]() গত উনত্রিশে মার্চ, মংগলবার, স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হল আলোচনা সভা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম শাহিন বলেছন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়, সকল চক্রান্ত মোকাবেলা করে শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দেশবিদেশে একযোগে কাজ করতে হবে। স্থানীয় সালভেসন আর্মীহলে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের সভাপতি জাহাংগীর ভুইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ঠ্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ভা্রপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী,যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সভাপতি মেজবা আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি টিটু রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া চৌধুরী, যুবলীগ নেতা আমিনুল ইসলাম পলিনস, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন রূমি, সাউথ জার্সী আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের ভুইয়া, জাহাংগীর মাহমুদ, আবুল হোসেন, উপদেষ্টা মাসুদ চৌদুরী, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, টেক্সি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি কামাল হোসেন, শ্রী গৌতম নাগ, এনাম চৌধূরী প্রমূখ। বিশেষ অতিথি মনজুরুল আলম শাহিন বলেন, আমাদের জাতির পিতাকে স্বাধীনতার পরাজিত শত্রুরা হত্যা করে দেশকে শুধু লুটে পুটেই খায়নি আমাদেরকে অনেক পেছনে হাটতে হচ্ছে।তাই জননেত্রী শেখ হাসিনা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে গড়ে তুলার নুতোন অংগিকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্নচিত্র তুলে ধরে বলেন, দুই হাজার চৌদ্দ সালের ভেতর বিদ্যুত সমস্যা আর থাকবেনা, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যাবস্থা চালু হয়েছে।বিগত সরকারের বন্ধকরা কলকারখানা ধীরে ধীরে খোলা হচ্ছে।কৃষি উন্নয়নে সর্বোচ্চ নজর দেয়া হচ্ছে। তিনি অদুর ভবিস্বতে বাংলাদেশ মধ্যআয়ের দেশে পরিনত হবে বলে মত প্রকাশ করেন। তিনি নাজিম উদ্দিন আলম, আমান উল্লা আমানের নাম উল্লেক করে বলেন, এখানে এসে আপনারা নির্যাতনের মিথ্যে ফিরিস্তি দিয়েয়ান অথছ প্রকৃত সত্যহলো আপনারা ২০০১ সালে ক্ষমতায় এসে আমাদেরকে বর্ব্বোচিত হামলা করেছেন, হাজার হাজার নেতা কর্মিকে হত্যা করেছেন, আর আমাদের নেত্রী আমাদেরকে একটি বিজয় মিছিল করতে পর্যন্ত দেননি। তিনি সভাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের এক্যবদ্ধতা আমাদেরকে এগিয়েনিয়ে যাবে।আপনারা প্রবাসের বিভিন্ন ফোরামে সঠিক তথ্য তুলে ধরুন শত্রুদের মিথ্যাকে এখন থেকে সারাজীবন পরাস্ত করতে হবে। বিশষ অতিথি সৈযদ বসরত আলী বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষাম্বিত হয়ে খালেদা জিয়া এখন বাজে বকছেন, তিনি হুমকি না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা জনগনকে সাথে নিয়ে সকল হুমকির জবাব দেব উন্নয়নের মাধ্যমে।তিনি খালেদা জিয়ার খমতা থাকাকালীন তিন শত সুটকেইসের তদন্তের দাবি জানান। তিনি বলেন, আমাদের কোন মন্ত্রী, এমপির বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নাই।জাকারিয়া চৌধুরী বলেন,স্বাধীনতার শত্রুরা বসেনেই কিন্ত বাংলাদেশে আমরা আর জঙ্ঘীবাদ প্রতিষ্ঠা হতে দেবনা। সাউথ জার্সি আওয়ামীলীগের সাধারন সমাদক জসিম উদ্দিন তার বক্তব্যে তারেক, কোকো সহ বিগত সরকারের দুর্নীতিবাজদের বিচার দাবী করেন। অন্যান্য সকল বক্তাই একযোগে কাজকরে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সভার সভাপতি জাহাংগীর ভুইয়া যুদ্ধপরাধীদের বিচার কাজ দ্রুত করার আহ্বান জানান এবং সবাইকে ধন্যবাদ জানান।সভাশেষে মনোজ্ঞ স্বাংস্কৃতিক অনুষ্ঠন সভাইকে মুগ্ধ করেছে।এতে বিপ্লব দাসের পরিচালন্যয় গান পরিবেশনে করেছেন হাবিবুর রহমান পিনু, শহিদ খান, নিলাদ্রী, তপু, খোকন প্রমুখ। সব শেষে সভাইকে নৈষভোজ করানো হয়। |
|
| সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ ) |
| < পূর্বে | পরে > |
|---|