কানেকটিকাটের কুইনিপিয়াক ড.ইউনুসকে সংবর্ধনা দেবে ৭ মার্চ প্রিন্ট কর
বাংলা প্রেস(নিউইংল্যান্ড):   
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০১১
নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনুস কানেকটিকাটে আসছেন। আগামী ৭ মার্চ কানেকটিকাটের হ্যামডেনে কুইনিপিয়াক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাঁকে সংবর্ধনা দেবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আগামী সোমবার সন্ধ্যা ৭ টায় কুইনিপিয়াক ইউনিভার্সিটির রিক্রেয়েশন সেন্টারে অনুষ্ঠিতব্য উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কুইনিপিয়াকের প্রফেসর ড.মোহাম্মদ নিয়ামত এলাহী বার্তা সংস্থা বাংলা প্রেস-কে জানিয়েছেন ড.ইউনুস ঐদিন কুইনিপিয়াকের ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে মাইক্রো লেন্ডিং ও সোসাল বিজনেসের উপর গুরুত্বপুর্ণ বক্তব্য রাখবেন।
সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates