|
বিনম্র শ্রদ্ধায় বেইনের ভাষা শহীদদের স্মরণ |
|
|
বাপস নিউজ
|
|
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০১১ |
|

সম্প্রতি অমর একুশের ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড (বেইন)।
 মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন-একুশ হচ্ছে বাঙালি জাতির সকল আন্দোলন-সংগ্রামের মূল উৎস। ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানার জন্য বিদেশে বাঙালী প্রজন্মের মাঝে চেতনা সৃষ্টি করতে হবে। ৫২’ এর ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষাকে ফিরে পেয়েছি। ভাষা আন্দোলনের গৌরব থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম। বেইনের এ সভায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কন্স্যুলেটের কনসুল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী । তিনি বলেন, মায়ের মুখের ভাষার মর্যাদা রাখতে বুকের রক্ত ঢেলে বাঙ্গালি যে ইতিহাস রচনা করেছিল, তাই আজ স্বীকৃতি পেয়েছে বিশ্ব দরবারে। বাঙ্গালির অমর একুশে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। বিশ্বের সকল জাতির মাতৃভাষা রক্ষার দিন হিসাবে জাতিসংঘ বেছে নেয় এই দিনটিকে। বিশেষ অতিথি ছিলেন বিশিস্ট মুক্তিযোদ্ধা, লেখক ও সিটি কাউন্সেলর ড: নুরুন নবী । তিনি বলেন,বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস হয়ে আছে একুশে ফেব্রুয়ারি। স্বাধীনতা পরবর্তীকালেও যে কোনো অন্যায়ের প্রতিরোধে একুশ হয়েছে চেতনার উৎস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেইনের উপদেষ্ঠা মো: ওসমান গনি । তিনি একুশের অসামপ্রদায়িক চেতনাকে বেইনের মাধ্যমে সমাজের সর্বস্তরে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, একুশ আমাদের অসামপ্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছে।তাই বেইন কোন সাম্প্রদায়িক ব্যক্তি বা শক্তিকে প্রশ্রয় দিতে পারে না বা তার পৃষ্ঠপোষকতা করতে পারে না ।
বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্বাচনী প্যানেলের সাবেক নির্বাচন প্রচারনা ব্যবস্থাপক হিসাবে মো: ওসমান গনি বলেন,বেইনের দেড় বছরে বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচন পূর্ব তাদের প্রায় সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেছে । বেইনে এখন পারস্পরিক সম্প্রতি বিরাজ করছে, পাঠ শালার মাধ্যমে আমদের ছেলে মেয়েরা এখন বাংলা পড়তে পারে, লিখতে পারে, বলতে পারে । তারা কবিতা, গান-বাজনা,নাচ শেখায় আগ্রহী হয়ে উঠেছে/ নির্বাচনে জেতার জন্য অবাস্তব ও হুজুগে কর্ম কান্ডের পরিবর্তে বাস্তব মুখী পরিকল্পনার মাধ্যমে যাতে বেইন একটি কমিউনিটি সেন্টার স্থাপন করতে পারে সে জন্য চার বছর মেয়াদের একটি পরিকলপনা গ্রহন করেছে বেইনের বর্তমান কমিটি । প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে / বেইনের কর্মকর্তারা বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে কমিউনিটির লোকজনকে ওসমান গনি বেইনের বর্তমান কমিটির সকলকে তাদের ধারাবাহিক উন্নয়ন কর্ম কান্ডের জন্য আন্তরিক ধন্যবাদ জানান । অধ্যাপক জাহাঙ্গীর সুলতান বলেন কলেজ গামী ছেলে মেয়েদের লেখাপড়া সংক্রান্ত যে কোন ধরনের সেবা ও সহযোগীতার জন্য বেইনের সাথে আমি কাজ করে যাব । তিনি অভিবাবকদের এ সংক্রান্ত প্রয়োজনে তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান ।
বেইনের সভাপতি শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বেইনের প্রাক্তন সভাপতি কাজী নুরুজ্জামান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক তরুণ বড়ুয়া । বেইন ড: নুরুন নবীর লিখিত স্বাধীনতা সংগ্রামের তথ্য সমৃদ্ধ একটি ঐতিহাসিক দলিল "বুলেটস অফ ৭১" এর একটি বিশেষ প্রকাশনা উত্সবের ও আয়োজন করে । সাংস্কৃতিক অনুষ্ঠানে একুশের উপর আকর্ষনীয় নাচ, গান ও নৃত্য পরিবেশন করে বেইনের পাঠশালা খ্যাত বাংলা শিক্ষা কেন্দ্রের ২৮ জন শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী । |
|
সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ )
|