মূলপাতা arrow খবর arrow দেশ arrow বিদায় ২০১০
বিদায় ২০১০ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

আজ ৩১ ডিসেম্বর ২০১০ সালের শেষ দিন। প্রকৃতির অমোঘ নিয়মে নানা চড়াই-উৎরাই পেরিয়ে মহাকালের গর্ভে চিরকালের জন্য হারিয়ে যাচ্ছে ঘটনাবহুল ২০১০ খ্রিস্টাব্দ। বিদায়ী এ বছর জাতীয় জীবনে যেমনি বয়ে এনেছে আনন্দের বার্তা, তেমনি দুঃখ-বেদনা চিরকালের জন্য ২০১০ মহাকালের খেরো খাতায় হারিয়ে গেলেও দেশের মানুষের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। এ বছর শুরু হয়েছে বহুল আলোচিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম। বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। '৫ম সংশোধনী' ও '৭ম সংশোধনী' বাতিলের রায় এদেশে গণতন্ত্রকে আরও সুসংহত করেছে। এ বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলোর অন্যতম 'জাতীয় শিক্ষানীতি-২০১০ সংসদে পাস হওয়া। এছাড়া পাটের জিনোম আবিষ্কার বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের বড় একটি অর্জন। এ বছর ক্রিকেট অঙ্গনে 'টাইগার'দের বিজয় বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও একটু উঁচুতে তুলে দিয়েছে। বিতর্কিত ঘটনার মধ্যে ছিল 'বিরোধীদলীয় নেত্রীর সেনানিবাসের বাসভবন' পরিত্যাগের ঘটনা। এ ইস্যুতে বিরোধীদল ঈদের আগে হরতাল আহ্বান করে জনগণের দুঃখ-দুর্দশার কারণ হয়েছেন। অন্যদিকে সরকারিদলকে প্রতিহিংসাপরায়ণ বলে তিরস্কার করা হয়েছে। এ বছরের মর্মান্তিক ঘটনা ছিল নিমতলীর অগি্নকা-। স্মরণকালের ভয়াবহ এ অগি্নকা-ে বহু তাজা প্রাণ কেড়ে নিলেও রাসায়নিক পদার্থের মজুতদাররা এখনো সতর্ক হয়নি। এছাড়াও আমিন গার্মেন্টসে অগি্নকা-, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিকের মৃত্যুর মতো অসংখ্য দুঃখজনক ঘটনার সাক্ষী ২০১০।
চলে যাচ্ছে একটি বছর, একটি নতুন বছর আসছে। পুরাতন বছরের দুঃখ-বেদনা ভুলে নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। সবার দাবি এসব অনুষ্ঠান হবে উচ্ছৃঙ্খলতামুক্ত। বিদায় ২০১০।
সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates