মূলপাতা arrow খবর arrow বিদেশ arrow বাংলাদেশী আমেরিকান সালমান খানের বিশ্ব জয়
বাংলাদেশী আমেরিকান সালমান খানের বিশ্ব জয় প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
শুক্রবার, ০১ অক্টোবর ২০১০

 

২০০৮ সালে ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 'প্রজেক্ট টেন টু দ্য হানড্রেড' শিরোনামে "সেরা পাচ আইডিয়া" প্রতিযোগিতার ঘোষনা দিল -গুগল। তরুন তারুন্যের চিন্তা চেতনা বিকশিত করে পৃথিবী বদলে দিতে পারে এমন সব 'আইডিয়া' তুলে আনার লক্ষ্যেই গুগলের এই আয়োজন।  গুগলের এই প্রকল্পে সারা পড়ে যায় বিশ্বময় তরুন সমাজের উপর।

এই প্রতিযোগিতার জন্য সারা বিশ্ব থেকে এক লাখ ৫৪ হাজার 'আইডিয়া' জমা পড়ে। এরপর গত দুই বছর ধরে চলে যাচাই বাছাই। অবশেষে  গত ২৬শে সেপ্টেম্বর  সেরা পাঁচ আইডিয়া ঘোষণা করে গুগল কর্তৃপক্ষ। এর মধ্যে 'শিক্ষা' বিভাগে চূড়ান্তভাবে সেরা পাচে  নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের অধিবাসী তরুন সালমান খান।  বিনামূল্যে সারা বিশ্বে অনলাইন ভিডিও টিউটরিয়াল হোম চালুই ছিল তাঁর আইডিয়া।  গুগল ঘোষিত পুরস্কার হিসাবে সালমান পেয়েছে  বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার সমমুল্যের ২ মিলিয়ন মার্কিন ডলার।
৩৩ বছর বয়স্ক সালমানের জন্ম যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অর্লিন্স শহরে। বাংলাদেশের বরিশাল অঞ্চলের এক সময়ের বাসিন্দা  সালমানের বাবা  অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব আইটি (এমআইটি) থেকে গণিত, তড়িৎ কৌশল ও কম্পিউটার বিজ্ঞান_এ তিন বিষয়েই স্নাতক করেন সালমান। একই বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এখানেই থেমে থাকেনি তাঁর শিক্ষাজীবন। হার্ভার্ড বিজনেস স্কুলে ব্যবসায় প্রশাসন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এ মেধাবী।
২০০৬ সালের ১৬ নভেম্বর চালু হওয়া খান একাডেমীর ইউটিউব চ্যানেলে বর্তমানে এক হাজার ৮০০-এর বেশি ভিডিও টিউটরিয়াল রয়েছে। এই চ্যানেল থেকে ভিডিও টিউটরিয়াল দেখা হয়েছে আড়াই কোটিরও বেশি বার! আর এ ইউটিউব চ্যানেলটির স্থায়ী দর্শকসংখ্যা এখন প্রায় ৭৫ হাজার!


পিবিএস নিউজ

পুরস্কার জয়ের পর নিজের তৈরি টিউটরিয়ালগুলো সম্পর্কে টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, 'যে উদ্যোগটি আমি গ্রহণ করেছি, সেটি বিশ্বব্যাপী সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য ছড়িয়ে দিতে চাই। আমি নিজে যতটুকু করেছি, সেটি এ প্রকল্পের ছোট্ট একটি দিক। আমার এ প্রকল্পের মাধ্যমে কোটি কোটি শিক্ষার্থী যেমন শিখতে পারবে, তেমনি কোটি কোটি মানুষ এর সঙ্গে সহজে যুক্তও হতে পারবে।'



সালমান সম্পর্কে এক টিভি সাক্ষাতকারে বিল গেটস বলেন "সালমান খান যে কাজটি করেছেন, সেটি সত্যিই 'অ্যামেজিং'! কঠিন কঠিন বিষয়কে তিনি খুব সহজেই তুলে এনেছেন।" ১১ বছরের সন্তানের সঙ্গে বসে তিনিও এখন নিয়মিত খান একাডেমী থেকে অনলাইনে বীজগণিত ও জীববিদ্যার বিভিন্ন বিষয় শিখছেন বলে জানান বিল গেটস।
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates