News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৪ মে ২০১৩, শুক্রবার      
অর্থ মন্ত্রীর সাথে জে পি মরগ্যান এর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রিন্ট কর
শারকে চামান খান, নিউইয়র্ক   
শুক্রবার, ০১ অক্টোবর ২০১০
 যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জে পি মরগ্যান  এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. ডেভিড এ উইজব্রোড  গতকাল অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি এর সাথে স্থায়ী মিশনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগামী অক্টোবরে বাংলাদেশে জে পি মরগ্যান তাদের প্রতিষ্ঠান এর শাখা চালু করার আগে অর্থ মন্ত্রীর সাথে মি. ডেভিডের এ সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০০৯ সালে জাতিসংঘের ৬৪তম বার্ষিক অধিবেশন চলাকালে ডেভিড এ উইজব্রোড এবং জে পি মরগানের প্রেসিডেন্ট হেই দি মিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং এই প্রতিষ্ঠানের একটি শাখা ঢাকায় চালুর ব্যাপারে উদ্যোগ নেন।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের অনুকূল পরিবেশ তৈরির প্রেক্ষাপটে অন্তরঙ্গ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে জে পি মরগ্যান এর কার্যক্রম চালু করার ব্যাপারে অর্থ মন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। অর্থ মন্ত্রী বাংলাদেশে এই আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, জে পি মরগ্যানের শাখা বাংলাদেশে চালু হলে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে যে “তথ্য কেন্দ্র” বা ইধহমষধফবংয ওহভড়ৎসধঃরড়হ ঈবহঃৎব প্রতিষ্ঠিত হয়, তাতে বাংলাদেশের এই পরীক্ষিত বন্ধু মি. ডেভিড উইজব্রোড, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ড. ইউনূস এর সাথে একযোগে কাজ করেন।

                                         
সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates