|
নিউজ বাংলা ডেস্ক
|
|
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০১০ |
 আজ ১লা সেপ্টেম্বর সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এ মহাপূর্ণ তিথিতে কংসের কারাগারে বন্দী দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
দুষ্টের দমন আর শিষ্টের পালন করতেই পৃথিবীতে আবির্ভূত হন তিনি। ভগবান শ্রীকৃষ্ণের এ আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রী শ্রী মদ্ভাগবত গীতার উদ্গাতা ভগবান শ্রীকৃষ্ণ সে সময় বিশৃঙ্খল ও অবক্ষয়ে নিপতিত মূল্যবোধের ধরাধামে মানবপ্রেমের অমিতবাণী প্রচার ও প্রতিষ্ঠা করে মানবজাতিকে সুন্দরের পথে এনে দাঁড় করিয়েছিলেন। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই ছিল তার বাণীর মূল সুর। সেকারণে তিনি যুগে যুগে ভক্তদের কাছে প্রেমাবতার হিসেবে সর্বাধিক পূজনীয়। । |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২০ মে ২০১১ )
|