মূলপাতা arrow খবর arrow দেশ arrow বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী
বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০১০

বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবাষিকী ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠিত হয়।  ১৯৭৫ সালের ৭ নবেম্বর সিপাহী-জনতার বিপস্নরের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রধান সামরিক আইন প্রশাসক ও সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।
মেজর জেনারেল জিয়া যখন সিদ্ধান্ত নিলেন তিনি নির্বাচন করবেন। তখন থেকেই তিনি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নেন। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচী ঘোষণা করেন। ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত করেন জিয়া। জাগদলের সমন্বয়ক ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। নির্বাচনের কথা চিন্তা করে জিয়া জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি নির্বাচনী জোট গঠন করেন। নির্বাচনে তিনি জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হন। রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগদল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন তিনি। ওই থেকেই চলছে বিএনপি। কিন্তু ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমানের মৃতু্যর পর প্রথম দিকে দলের দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আব্দুস সাত্তার। পরে দলের দায়িত্ব গ্রহণ করেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওই সময় থেকেই বর্তমানে এই বিএনপি। নানা চড়াই-উতড়াইয়ের মধ্য দিয়ে বিএনপি তিন দশক পার করে এ পর্যন্ত এসেছে।
সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৯ মে ২০১১ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates