নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

বসন্ত উৎসব-২০১৩

আয়োজনেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)
তারিখঃ ১১ই মে, শনিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ Margaret scweinhaut senior center
1000 Forest glen road, Silver spring MD 20901

মহাজনের নাও

আয়োজনেঃ বাল্টিমোর প্রবাসী
তারিখঃ ১২ই মে, রবিবার
সময়ঃ ৩টা
স্থানঃ Johns Hopkins school of medicine
Turner  Auditorium
720 Rutland Avenue
Baltimore, MD 21205
যোগাযোগঃ মোঃ নকিব উদ্দিন
৪১০-৪৪০-৭৬১৭

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
"আমেরিকান মুসলিম ট্যাক্স ফোর্সের" সংবাদ সম্মেলন প্রসংগে প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
বুধবার, ২৪ মার্চ ২০১০
গতকাল ২২শে মার্চ সকাল নয়টায়  ওয়াশিংটন ডিসির ন্যাশানাল প্রেস ক্লাবে "আমেরিকান মুসলিম ট্যাক্স ফোর্সের (এএমএ) এর ব্যানারে ডাকা হলো এক সাংবাদিক সম্মেলন। বিষয়টি নিয়ে চলছে নানামুখী আলোচনা। এক কথায় এটা মেট্রো ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশীদের মাঝে "টক অব দ্যা টাউন"।
  বাংলাদেশে মানবাধিকার লংঘনের বিষয়টিকে সামনে রেখে তাদের সংবাদ সম্মেলনে মুলধারার কোন সাংবাদিকই উপস্থিত ছিলেন না। সেই অর্থে এএমএ এর মনবাসনা পুরন হয়নি। অথচ বেশ কিছুদিন ধরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, বিরোধী দলকে নির্যাতনের জন্যে পুলিশ, বিচার বিভাগ এবং প্রশাসনকে ব্যবহার থেকে বিরত হওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বেআইনীভাবে গ্রেফতার করা সকল বন্দিকে মুক্তি দানের বিষয়গুলিকে চিহ্নিত করে তারা ই-মেইলে ব্যাপক প্রচার করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকালের সাংবাদিক বিহীন সংবাদ সম্মেলনে কথিত আন্তর্জাতিক সংগঠন ‘আমেরিকান মুসলিম ট্যাক্স  ফোর্স’ (এএমটি)” ব্যানারে  তারই অনুলিপি  উপস্থাপন করা হয়। সংগঠনটির ই-মেইল বার্তায় জানা যায় এএমটি উত্তর আমেরিকার মুসলিম সংগঠনগুলির একটি সমন্বয়ক সংস্থা। তাদের ছাতার নীচে আমেরিকান মুসলিম এলায়েন্স (এএমএ), আমেরিকান মুসলিম ফর প্যালেস্টাইন (এএমপি), কাউন্সিল অন আমেরিকান ইসলামিত রিলেশন্স (কেয়ার), ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা), মুসলিম এলায়েন্স ইন নর্থ আমেরিকা (মানা), এমএস ফিন্সডম, মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশন, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) এবং ইউনাইটেড মুসলিম অব আমেরিকা (উমা) নামের আটটি সংগঠন রয়েছে। এদের মধ্যে বাংলাদেশের কথিত জামাত শিবিরের সমর্থকদের সংগঠন হিসাবে বহুল প্রচারিত  মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)ও রয়েছেন। যে কোন ইস্যুতে যে কেউ সংবাদ সম্মেলন ডাকতেই পারেন, কিন্তু  প্রশ্ন হল একটি দেশের আভ্যন্তরীন বিষয় নিয়ে কোন সঠিক তথ্য প্রমান ব্যাতিরকেই একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর বেধে দেওয়া রাস্তার উপর নির্ভর করে এই সংবাদ সম্মেলন কতটুকু যুক্তি সংগত ?  সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের পক্ষে অমর ইসলাম এবং শেখ সেলিম যখন এই তথ্য সঠিক নয় এবং তাদের বক্তব্যের পক্ষে কোন প্রমান পত্র আছে কিনা জানতে চান তখন তারা কোন যথাযথ বক্তব্য দিতে পারেননি। এক পর্যায় স্বীকার করেন তাদের এই বিষয়ে আরো জানতে হবে।
সংবাদ সম্মেলনে  বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয়  ধারনা করা যায় যে  বাংলাদেশের বাস্তব চিত্র সম্পর্কে  সঠিক এবং সম্যক ধারনা না নিয়েই একটি বিশেষ মহলের প্ররোচনায় সংস্থাটি এই সম্মেলনের আয়োজন করে। অনেকের ধারনা এর পিছনে রসদ যুগিয়েছে কথিত  জামাত শিবির সমর্থক মুসলিম উম্মাহর মত সরকার বিরোধীরা।  অনেকেই এই ধরনের সংবাদ সম্মেলনে বিষ্ময় প্রকাশ করে বলেন বহিঃবিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট করার হীন স্বার্থ এর সাথে প্রসংগটি জড়িত। কারন তৃতীয় বিশ্বের স্বল্প উন্নত দেশের আলোকেই বাংলাদেশের মানবাধিকার এবং আইন শৃংখলা  পরিস্থিতিকে বিবেচনায় নেওয়া প্রয়োজন। তবে বিগত বিএনপি-জামাতের জোট সরকারের আমল থেকে বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা সম্প্রতি মার্কিন মানবাধিকার রিপোর্টেই উল্লেখ রয়েছে।  বিএনপি-জামাতের আমলে সৃষ্ট ক্রস ফায়ার, ২০০৯ সালে বহুলাংশে কমেছে (২০০৬ সালের তুলনায় প্রায় ৮০ শতাংশ কম)।  তথ্যটি স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টেও উল্লেখ রয়েছে।  এই সম্মেলন প্রক্রিয়ায় জামাত নেতা কাশেম সহ যারা উপস্থিত ছিল তাদের কাছে আনেকেরই  প্রশ্ন- বিগত সাত বছরে যে হাজার হাজার ব্যক্তিকে ক্রস ফায়ারের মাধ্যমে আইন বহির্ভুত হত্যা কান্ড ঘটেছিল তখন তারা কোথায় ছিল? আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রগ কাটা কিংবা ছাত্র হত্যা করে শিবির যে পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং আরো পরিস্থিতি সৃষ্টির যে প্রচেষ্টা ছিল , তার পরিপ্রেক্ষিতে কিছু গ্রেফতারকে মানবাধিকার লংঘনের সাথে মিলিয়ে দেখারও সুযোগ কম।
তবে অনেকেই এই সংবাদ সম্মেলনের আয়োজনের সাথে দেশে যুদ্ধাপরাধীদের বিচারের সাথে  মিলিয়ে দেখতে চাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ব্যহত করতে বাংলাদেশের ভাবমুর্তি বিশ্বের কাছে, বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে বিনিষ্ট করার একটি হীন চেষ্টার অংশ বলেই মনে করে।   
অতিরঞ্জিত এবং ভূল তথ্য নির্ভর সংবাদ সম্মেলনে বাংলাদেশের দেশ প্রেমিক প্রবাসীদের পক্ষে অমর ইসলাম এবং শেখ সেলিমসহ যারা উপস্থিত থেকে প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষে উপপ্রধান শেখ বেলাল এবং রাজনৈতিক মিনিষ্টার খালেকুজ্জামান চৌধুরী লোদী যে সঠিক তথ্য তুলে ধরার প্রয়াস পেয়েছে তা প্রশংসার দাবী রাখে। তবে জামাত-শিবির সমর্থক চক্রটি কিভাবে এতগুলি মুসলিম সংস্থাগুলির মধ্যে  প্রভাব বিস্তার করে, তাদের ধরনা এবং লক্ষ্যগুলি এই সংস্থাগুলির মাধ্যমে বাস্তবায়নে তৎপর হল তা খতিয়ে দেখা প্রয়োজন। এই ব্যাপারে এই সংস্থাগুলির কর্মকর্তাদেরকে সঠিক তথ্য সরবারাহ করে, স্বার্থানেষী মহলটির অতীতের ঘৃন্য কার্যক্রম সম্পর্কে  তথ্য প্রদান করে এই  অশুভ চক্রের এই প্রভাব বলয় থেকে এই সংস্থাগুলিকে বের করে আনা প্রয়োজন।
উত্তর আমেরিকার  কমিউনিটি নেতৃবৃন্দ  কিংবা  মুক্তিযুদ্ধের প্রগতিশীল সংগঠনগুলি দলাদলি কিংবা শুধু মাত্র দিবস পালনের দিকে মন না দিয়ে এই বিষয়গুলির দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। 
সর্বশেষ আপডেট ( বুধবার, ২৪ মার্চ ২০১০ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates