News-Bangla - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

০৩ সেপ্টেম্বর ২০১০, শুক্রবার      

বিজয় দিবস ২০০৯

 
Bangla Font Help

নিউজ-বাংলা

 ধ্রুপদ সাংষ্কৃতিক গোষ্ঠী

রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০১০
(রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে নাটক-ভুল স্বর্গ এবং
নজরুল সাহিত্যের প্রেম শীর্ষক গীতি আলেখ্য-নজরুল ও প্রেম)

তারিখঃ ১৮ই সেপ্টেম্বর
স্থানঃ হ্যারিস থিয়েটার, জর্জ মেশন ইউনিভার্সিটি
ফেয়ারফ্যাক্স, ভিএ

বাংলা স্কুলের ঈদ পূনর্মিলনী

তারিখঃ ২৫শে সেপ্টেম্বর
সময়ঃ বেলা ১১টা
আয়োজনেঃ
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)
স্থানঃ গানষ্টন কমিউনিটি সেন্টার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট, ভিএ-২২২০৬

ফুলতারার মেলা

বিস্তারিত

ডিইউ গ্র্যাজুয়েট পূনর্মিলনী

তারিখঃ ২৩শে অক্টোবর ২০১০

 

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
বন্যার "সুরের বন্যায়" ভরে উঠল প্রান প্রিন্ট কর
সফি দেলোয়ার কাজল   
রবিবার, ১৪ মার্চ ২০১০

গতকাল  ১৩ই মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৮ টায় ভার্জিনিয়ার ম্যানাসাসস্থ  দি ফোর পয়েন্ট শেরাটনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জলসার এক স্বর্নালী সন্ধ্যা। এতে একক সংগীত পরিবেশন করেন দেশ সেরা রবীন্দ্র সংগীত তারকা রেজওয়ানা চৌধুরী বন্যা।





মেট্রো ওয়াশিংটনের ধ্রুপদ সাংষ্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এবং  দি ফোর পয়েন্ট শেরাটনের পৃষ্ঠপোষকতায়, তিন শতাধিক সুষ্ঠধারার সংগীত পিপাসু দশর্ক শ্রোতার আনন্দময় উপস্থিতিতে এই গানের জলসায় ছিল প্রাণের ছোয়া।

প্রতিশ্রতিশীল আবৃত্তিকার এবং উপস্থাপক  শওকত খান দীপুর  স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের  মধ্য দিয়ে তথ্য এবং সৃজনশীলতায়  অনুপম ধারায়  সুচনা হয় এই জলসার । বন্যার গান আর বাদ্য যন্ত্রের  ছন্দের সাথে গীতিময় আলাপনের মধ্য দিয়ে  ফুটে উঠে রবীন্দ্রনাথের সৃস্টির অনুভব আর আবাহন।
 
আলো আধারের সিগ্ধ ছোয়ার মৃদু কম্পনে বন্যার সুরের বীনার সাথে সরদ আর সেতারের সুনিপুন ছন্দের অপরূপ মিলিত পরিবেশনায় দর্শক শ্রোতার হূদয়ও ভরে উঠে আনন্দ হিল্লোলে। বন্যার গাওয়া প্রায় ১৪টি গানের নির্বাচনের বৈচিত্রে আর পরিবেশনার নতুনত্বে সবাইকে ধরে রাখে এক সুত্রে। তার সুললিত কণ্ঠের মাধুর্যে আর আধুনিক গতিময়তার নব নব রূপ এবং আংগিকের মাঝে পরিবেশিত  রবীন্দ্রনাথের রাগ প্রধান গানগুলির প্রধান্যই ছিল বেশী। ভৈরবী আর ঈমন রাগে আর  দাদরা, কাহারবা কিংবা মিশ্র তালের গানগুলি ছিল সিগ্ধ কোমল অনুভুতির অনন্য পরশ। গানের ফাকে ফাকে  সুলিখিত এবং সুপঠিত বস্তুনিষ্ঠ গ্রন্থনার সাথে যন্ত্র সংগীতে রবীন্দ্র সংগীতের সুরের মূর্ছনায় হারিয়ে যায় প্রান।   



বন্যার  অন্তরের সাবলীন অনুভুতি দিয়ে একে একে গাওয়া গান- সুরের বন্যায় হারিয়ে যায় মন প্রাণ। "একটু কো ছোয়া লাগে", "আজি যত তারা তব আকাশে", "বিরহ মধুরও হল আজি মধু রাতে", "দিনগুলি মোর সোনার খাচা" "যদি তারে নাই চিনি গো" "এমনি দিনে তারে নাই বলা যায়", "চোখের আলোয় দেখিছিলাম"  ‘বধু কোন আলো লাগলো চোখে’ সহ আরো অনেক গানের সুরের যাদুর এক অনাবিল অনুভুতির মাঝে  প্রায় মধ্য শেষ হয় ধ্রুপদের এই সুন্দর আয়োজন।  


তবলা শিল্পী দেবু নায়কের নিপুন তবলা সংগঠনে, সরোদে ছিলেন সৌম্য চক্রবর্তী, সেতারে সংবর্ত রক্ষিত, কৃষনা সাধুর মন্দিরা, হিরন চৌধুরী কি বোর্ডে আর জারিফ হামিদের একস্টিক গিটারে সুরের ঝংকারে বন্যার গানগুলি হয়ে উঠে আরও প্রাণবন্ত। বন্যার গাওয়া গানগুলি সরোদ আর সেতারের বীনায় নিপুন ভাবে তুলে এনে রবীন্দ্র সম্ভারকে আরো আলোকিত করে তোলে সৌম্য চক্রবর্তী এবং সংবর্ত রক্ষিত। যন্ত্র সঙ্গীতে গানগুলি কম্পোজ করা তাদেরই কৃতিত্ব। রবীন্দ্র সংগীত কিভাবে যন্ত্র সঙ্গীতে ধারন করে নতুন মাত্রা যোগ করে, তাদের গ্রন্থনা এবং পরিবেশনার মধ্য দিয়ে তা অনুরিত হয়েছে দর্শক-শ্রোতাদের মুগ্ধতার মাঝে। শব্দ নিয়ন্ত্রনে জামিল খান সাথে আনিস খান ছিলেন বরাবরের মতই উজ্জল। অনুষ্ঠানটি ওয়াশিংটন বাংলা রেডিও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে।

সুস্থ ধারার সংগীত বিকাশে এই ধরনের অনুষ্ঠান আয়োজন এবং ব্যাপক দর্শকের উপস্থিতি প্রবাসের এই বাংলা সাংষ্কৃতি চর্চার ক্ষেত্রে অনুপ্রেরনা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আগত সকলেই ছিলেন শ্রোতা, তাই পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক নির্মল সিগ্ধ পরিবেশ। অনুষ্ঠানে পশ্চিম বঙ্গের বাঙ্গালীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনেকদিন মনে রাখার মত একটি সুন্দর জলসা উপহার দেবার জন্য ধ্রুপদের প্রতি রইল শুভেচ্ছা।

সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০১০ )
 
< পূর্বে   পরে >

 ঈদ মেলা

বাংলাদেশ-আমেরিকান ব্যান্ড এলায়েন্স (বাবা)
তারিখঃ ১১ই  সেপ্টেম্বর, শনিবার

সময়ঃ সন্ধ্যা ছয়টা

স্থানঃ জন এডামস এলিমেন্টারী স্কুল

৫৬৫১ রেবার্ণ এভিনিউ, আলেকজান্দ্রিয়া, ভিএ

নিউজ বাংলার পক্ষ থেকে আমাদের সম্মানিত মুসলিম পাঠকদের জন্য রইল মাহে রমজানের শুভেচ্ছা।

খাতমুল কোরআন দোয়া ও
মসজিদের উন্নয়নে ফান্ড রেইজিং মাহফিল

বায়তুল মোকাররাম মসজিদ
২১১৬ সাউথ নেলসন স্ট্রীট, আর্লিংটন ভিএ-২২২০৪
তারিখঃ ৫ই সেপ্টেম্বর
সময়ঃ রাত ৯টা

ওয়াশিংটন মেট্রো এলাকার ইফতার এবং সেহেরির সময়সুচীর জন্য এখানে ক্লিক করুন

 

 

বংলাদেশের রেডিওতে লাইফ সংবাদ এবং গান শুনুতে এখানে ক্লিক করুন

 সংবাদে আজকের বাংলাদেশ


আজকের দৈনিক পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সংবাদে আজকের বাংলাদেশ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বিস্তারিত

 রয়েল এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠান


বিস্তারিত

বাংলাদেশে ফ্ল্যাট কিংবা জমি কিনতে চান?
ঢাকা হোমঃ এখানে ক্লিক করুন

বিস্তারিত

 

নৃত্য শিক্ষা কেন্দ্র


বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক ক

ইমা কৌশলীর সিডি এলবাম


বিস্তারিত

 রেডিও বাংলা ডিসি

বিস্তারিত


বিস্তারিত


বিস্তারিত


নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত



 

 অন্যান্য পত্রিকা




 




 

রওনকের সাথে এক সন্ধ্যার আলাপন

“শুভ নব বর্ষ শুভ রাজনীতি” থেকে  আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদা রওনক খান। হ্যাঁ, দর্শকনন্দিত টিভি উপস্থাপিকা  রাশেদা রওনক খানের কথাই বলছিলাম।  এই তো সেদিনের কথা  সময়ের আলোকিত উপস্থাপিকা হিসেবে চ্যানেল আই এর ছোট পর্দার দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন নান্দনিকতার  শৈল্পিক শোভিত  টক শোর গ্ল্যামারাস উপস্থাপিকতা হিসাবে।

বিস্তারিত ...
 

ছবি দিয়ে যায় চেনা

 

মেট্রো ওয়াশিংটনের সাংষ্কৃতিক অংগন মুখরিত বিগত কয়েক মাস ধরেই। জানুয়ারী-এপ্রিলের  নানা আয়োজনের উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের ছবি দিয়ে সাজানো হল এই "ছবি দিয়ে যায় চেনা" পর্বটি।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates