News-Bangla - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১০ সেপ্টেম্বর ২০১০, শুক্রবার      
মূলপাতা arrow খবর arrow দেশ arrow যুক্তরাষ্ট্রে কর্মজীবি পুরুষদের চেয়ে নারীর সংখ্যা বেশী
যুক্তরাষ্ট্রে কর্মজীবি পুরুষদের চেয়ে নারীর সংখ্যা বেশী প্রিন্ট কর
সাবেদ সাথী,বাংলাপ্রেসঃ   
সোমবার, ০৮ মার্চ ২০১০
যুক্তরাষ্ট্রে নারী চাকরিজীবীর সংখ্যা যেমন পুরুষদের ছাড়িয়ে গেছে,তেমনি পুরুষরা নারীদের তুলনায় দ্রুত চাকরি হারাচ্ছে। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।  মার্কিন শ্রম পরিসংখ্যা ব্যুরো’র বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ননফার্ম পেরোলে (সরকারি চাকরিজীবী এবং ঘরের কাজ, অলাভজনক প্রতিষ্ঠান ও খামারে নিয়োজিত চাকরিজীবী বাদে অন্য সব পেশায় নিয়োজিত বেতনভুক্ত শ্রমিকের হিসাব) জানুয়ারিতে নারীরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। এ হার ছিল ৫০ দশমিক ৩ শতাংশ। কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে  ক্রমান্বয়ে চাকরিজীবী নারীর সংখ্যা বাড়ছে। ১৯৬৪ সাল থেকে মার্কিন সরকার চাকরিজীবীদের ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করে। সে সময় ননফার্ম পেরোলে নারী চাকরিজীবীর সংখ্যা ছিল এক-তৃতীয়াংশ। এবারের মন্দা নারীদের সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছে। গত দুই বছরের মন্দায় পুরুষরা চাকরি হারিয়েছেন বেশি। ২০০৭ সালের ডিসেম্বরে শুরু হওয়া মন্দায় ৭৪ লাখ পুরুষ চাকরি হারান। নারীদের ক্ষেত্রে এ সংখ্যা ৩৯ লাখ। তবে মন্দায় পুরুষদের সংকটে ফেলার মূল কারণ তাঁদের চাকরির ধরন। যুক্তরাষ্ট্রে পুরুষরা নির্মাণশিল্পে কাজ করেন বেশি, যেগুলোর সম্প্রসারণ ও পতন অর্থনৈতিক উত্থান-পতনের ওপর নির্ভরশীল। অন্যদিকে মেয়েরা মূলত কাজ করেন সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে। ফলে পুরুষদের তুলনায় মেয়েরা চাকরি হারাচ্ছে কম।
 
< পূর্বে   পরে >
Free Joomla Templates