| ৮২তম অস্কার পুরুষ্কারঃ |
|
| সাবেদ সাথী,বাংলাপ্রেসঃ | |
| সোমবার, ০৮ মার্চ ২০১০ | |
|
সেরা ছবি দ্য হার্ট লকার,পরিচালক ক্যাথরিন বিগেলো, অভিনেতা জেফ ব্রিজেস, অভিনেত্রী স্যান্ড্রা বুলক গতকাল রোববার রাত ১২টায় শেষ হলো বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবারে সেরা ছবি নির্বাচিত হয়েছে দ্য হার্ট লকার, সেরা পরিচালকের খেতাব জিতেছেন একই মুভির পরিচালক ক্যাথরিন বিগেলো। এছাড়া সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে জেফ ব্রিজেস ও স্যান্ড্রা বুলক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে এ পুরস্কার প্রদান করা হয়। সাধারণত, প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এ পুরস্কার দেয়া প্রদান করা হয়।এ বছর একই সময়ে কানাডায় শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কারণে অস্কার ঘোষণা পিছিয়ে মার্চ মাসে আনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশন নেটওয়ার্ক, স্টার ওয়ার্ল্ড চ্যানেল ও এমনেট মুভিস ওয়ান এ পুরস্কার প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস প্রতি বছরের মতো এবারও এ পুরস্কার দিয়েছে। এবারের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করছেন স্টিভ মার্টিন ও অ্যালেক বাল্ডউইন। বিশ্বখ্যাত সেলিব্রেটিদের বর্ণিল উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত। উল্লেখ করা যেতে পারে, এবারের অস্কারে সর্বোচ্চ ৯টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে জেমস ক্যামেরনের অ্যাভেটার ও ক্যাথরিন বিগেলোর দ্য হার্ট লকার।এক নজরে এবারের অস্কার বিজয়ীদের তালিকা: সেরা পরিচালক: দ্য হার্ট লকার (ডিরেক্টর: ক্যাথরিন বিগেলো) সেরা পরিচালক: ক্যাথরিন বিগেলো (মুভি: দ্য হার্ট লকার) সেরা অভিনেতা: জেফ ব্রিজেস (মুভি: ক্রেজি হার্ট) সেরা অভিনেত্রী: স্যান্ড্রা বুলক (মুভি: দ্য ব্লাইন্ড সাইড) সেরা পার্শ্ব অভিনেতা: ক্রিস্টোফ ওয়াল্টজ্ (মুভি: ইনগ্লোরিয়াস বাস্টার্ডস্) সেরা পার্শ্ব অভিনেত্রী: মনিক (মুভি: প্রেশাস) সেরা ডকুমেন্টারি ছবি: দ্য কোভ (ডিরেক্টর: লুই সিহয়োস, ফিশার স্টিভেন্স) সেরা এনিমেটেড ছবি: আপ (ডিরেক্টর: পিট ডক্টের) সেরা বিদেশি ভাষার ছবি: দ্য সিক্রেট ইন দেয়ার আইজ (আর্জেন্টিনা) (ডিরেক্টর: জুয়ান জুসে ক্যাম্পানেলা) সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ছবি: মিউজিক বাই প্রুডেন্স (ডিরেক্টর: রজার রস উইলিয়ামস, এলিনর বুরকেট) সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন ছবি: দি নিউ টেন্যান্টস (ডিরেক্টর: জোয়াচিম ব্যাক, টিভি ম্যাগনাসন) সেরা স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড ছবি: লোগোরামা (ডিরেক্টর: নিকোলাস শেমেরকিন) সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: দ্য হার্ট লকার (মার্ক বোল) সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: প্রেশাস (জিওফ্রি ফ্লেচার) সেরা সিনেম্যাটোগ্রাফি: অ্যাভাটার (মুরো ফিওরে) সেরা অরিজিনাল গান: ক্রেজি হার্ট (গান: দি উইরি কাইন্ড - থিম ফ্রম ক্রেজি হার্ট) সেরা অরিজিনাল স্কোর: আপ (মাইকেল জিয়াচ্চিনো) সেরা ফিল্ম এডিটিং: দ্য হার্ট লকার (বব মুরাওয়াস্কি, ক্রিস ইনিস) সেরা সাউন্ড এডিটিং: দ্য হার্ট লকার (পল এন.জে. অটোসন) সেরা সাউন্ড মিক্সিং: দ্য হার্ট লকার (পল এন.জে. অটোসন, রে বেকেট) সেরা আর্ট ডিরেকশন: অ্যাভাটার (রিক কার্টার, রবার্ট স্ট্রমবার্গ, কিম সিনক্লেয়ার) সেরা ভিজুয়াল ইফেক্টস্: অ্যাভাটার (জো লেটেরি, স্টিফেন রসেনবাম, রিচার্ড বেনেহাম, অ্যান্ডিজোন্স) সেরা কস্টিউম ডিজাইন: দি ইয়াং ভিক্টোরিয়া (স্যান্ডি পাওয়েল) সেরা মেকআপ: স্টার ট্রেক (বার্নি বারম্যান, মিন্ডি হল, জোয়েল হার ল)। |
| < পূর্বে | পরে > |
|---|