| বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন ৮৩ শতাংশ বেড়েছে |
|
| হাবিবুর রহমান, বাংলাদেশ থেকে : | |
| সোমবার, ০৮ মার্চ ২০১০ | |
|
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সাংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। বৃদ্ধির হার শতকরা ৮৩ ভাগ।
নতুন বেতন কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতি বেতন হয়েছে ৩৩ হাজার ৪০০ থেকে বেড়ে ৬১ হাজার ২০০ ও প্রধানমন্ত্রীর ৩২ হাজার ২০০ থেকে ৫৮ হাজার ৬০০। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভায় বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালম আজাদ বলেন, ২০০৯ সালের সর্বশেষ বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। তাতে সচিব পর্যায়ের কর্মকর্তাদের বেতন ৮৩ শতাংশ বেড়েছে। তার সঙ্গে সংগতি রেখেই মন্ত্রিসভা বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এবারই প্রথম সংসদ সদস্যদের বেতন-ভাতার সঙ্গে যানবাহন ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মাসিক খরচ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। নিয়ামক ভাতা ২ হাজার থেকে ৫ হাজার টাকা এবং টেলিফোন বিল ১০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া সাংসদদের দৈনিক ভাতা ২শ থেকে বাড়িয়ে ৫শ টাকা করা হয়েছে। ভ্রমণ-ভাতা প্রতি কিলোমিটার ৬ টাকা থেকে ১০ টাকা করা হয়েছে। চিকিৎসাসহ অন্য সব ভাতা দ্বিগুণ করা হয়েছে। নির্বাচনী এলাকার অফিস খরচও ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে। তিনি জানান, বর্তমানে একজন সংসদ সদস্য মাসিক ১৫ হাজার টাকা সম্মানীসহ মোট ৩৪ হাজার ২শ টাকা পান। মন্ত্রিসভায় অনুমোদিত বেতন-ভাতা বৃদ্ধি কার্যকর হলে সব মিলিয়ে মাসে প্রায় ৬০ হাজার টাকা পাবেন। এর বাইরে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে আরো ৪০ হাজার টাকা পাবেন। প্রেস-সচিব জানান, রাষ্ট্রপতির মূল বেতন ৩৩ হাজার ৪শ থেকে ৬১ হাজার ২শ, প্রধানমন্ত্রীর ৩২ হাজার থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৫শ, মন্ত্রীদের ২৯ হাজার থেকে ৫৩ হাজার ৭০, প্রতিমন্ত্রীদের ২৬ হাজার ১শ থেকে বাড়িয়ে ৪৭ হাজার, উপমন্ত্রীদের ২৪ হাজার ৬৫০ থেকে ৪৫ হাজার ২শ, স্পিকারের ৩১ হাজার ২শ থেকে ৫৭ হাজার, ডেপুটি স্পিকারের ২৯ হাজার থেকে ৫৩ হাজার, সংসদ উপনেতার ২৯ হাজার থেকে ৫৩ হাজার, চিফ হুইপের ২৯ হাজার থেকে ৫৩ হাজার, হুইপের ২৬ হাজার থেকে ৪৯ হাজার ৪শ ১০ টাকা করা হয়েছে। তিনি আরো জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেতন ৩০ হাজার ৫শ থেকে বাড়িয়ে ৫৬ হাজার, আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার বাড়িয়ে ৫৩ হাজার ১শ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বেতন ২৭ হাজার থেকে বাড়িয়ে ৪৯ হাজার ৫শ টাকা করা হয়েছে। |
| < পূর্বে | পরে > |
|---|