|
জাতিসংঘে বাংলাদেশ মিশন বঙ্গবন্ধুর জন্ম দিন পালন করবে |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
সোমবার, ০৮ মার্চ ২০১০ |
|
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন যথাযোগ্য মর্যদার সংগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্ম দিন পালন করবে।
বাংলাদেশ সরকার এই মহৎ দিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করেছেন। এসব কারণে এ দিবসকে একই সংগে জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হবে। অনুষ্ঠানে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত মহোদয় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৭ মার্চ (বুধবার) বিকেল চারটায় বাংলাদেশ মিশনের নতুন ভবনে (ইষ্ট ৮২০ রাস্তা ৪৪-৪৩, সেকেন্ড এভিনিউ, চারতলা) এ অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানের কর্মসূচী
১। আলোচনাসভা
বিষয়ঃ বাঙালি জাতীয়তাবাদের স্বরূপ সন্ধানে বঙ্গবন্ধুর অবদান।
২। বঙ্গবন্ধু বিষয়ে স্বরচিত কবিতাপাঠ
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের কয়েক জন কবি।
৩। বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা আবৃত্তি
৪। শিশুদের অনুষ্ঠান
কবিতাপাঠ এবং বক্তৃতা
৫। বঙ্গবন্ধু বিষয়ে গান। সূত্রঃ মমতাজউদদীন আহমদ , মিনিষ্টার (কালচারাল) |