News-Bangla - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

০৮ সেপ্টেম্বর ২০১০, বুধবার      
মূলপাতা arrow খবর arrow বিদেশ arrow এ মাসেই যুক্তরাষ্ট্র সফরে আসছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা
এ মাসেই যুক্তরাষ্ট্র সফরে আসছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা প্রিন্ট কর
বাংলাপ্রেস/নিমা,নিউইংল্যান্ড থেকে   
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০
চলতি মাসেই তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা যুক্তরাষ্ট্র সফরে আসছেন।চীনের অনুরোধ উপেক্ষা করেই ফেব্রুয়ারির শেষদিকে তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামাকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হবে।  হোয়াইট হাউজের একজন সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা বলেছেন। উল্লেখ্য, দালাইলামার বারাক ওবামা বা অন্য কোনো যুক্তরাষ্ট্রীয় নেতার সাথে বৈঠকেরও বিরোধী চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। গত নভেম্বরে বেজিং সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চীনা প্রেসিডেন্ট হু জিনতাওকে দালাইলামার সঙ্গে বৈঠক করার বিষয়টি অবহিত করেছিলেন। ওবামার  সঙ্গে দালাইলামার বৈঠকের কথায় চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি দালাইলামার সাথে বৈঠক করা হলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কে ফাটল ধরবে বলেও প্রতিক্রিয়া জানিয়েছিল চীন।  হোয়াইট  হাউসের মুখপাত্র রবার্ট গিবস বৈঠকের নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করে জানিয়েছেন যে, দালাইলামা হোয়াইট হাউস সফর করবেন। তিনি চলতি মাসের শেষ নাগাদ এখানে আসবেন। এ সফরকে  ঘিরে চীনের প্রতিবাদের প্রসঙ্গ টেনে গিবস বলেছেন, গত নভেম্বরে বেজিং সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামা চীনা প্রেসিডেন্ট হু জিনতাওকে দালাইলামার সঙ্গে বৈঠক করার বিষয়টি অবহিত করেছিলেন।
 
< পূর্বে   পরে >
Free Joomla Templates