|
ইংলান্ডে খুন হল বাংলাদেশী যুবক রিপন |
|
|
মহিউদ্দিন আফজাল লন্ডন থেকে
|
|
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ |
|
ইংলান্ডে ইস্ট সাসেকস সিফোর্ড এলাকায় আবারো খুন হল ২৭ বছর বয়সী বাংলাদেশী ব্রিটিশ যুবক রিপন হায়দার। গত ৩১ জানুয়ারি এ ঘটনা সংঘটিত হয়।
সম্প্রতি ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে খুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে অভিভাবক ও কমিউনিটি নেতারা গভীর উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গত বছর প্রায় ১০ জনেরও অধিক বাংলাদেশী প্রতিপক্ষের আঘাতে জীবন দিয়েছেন। গত ১ ফেব্রুয়ারি ইস্ট সাসেকস সিফোর্ডের হলি মুন বাংলাদেশী রেস্টুরেন্টের পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশকে সংবাদ দেয়া হয় যে, তাদের ছাদ থেকে বেয়ে রক্ত পড়ছে। পুলিশ সঙ্গে সঙ্গে রক্তের উৎস দেখে ফ্ল্যাটে গিয়ে কড়া নাড়লে কেউ দরজা না খুললে পুলিশ তখন দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় মৃত রিপন হায়দারের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৩১ জানুয়ারি মধ্য রাতে রিপনকে হত্যা করা হয়েছে। জানা গেছে, মেধাবী উচ্চ শিক্ষিত রিপন হায়দার ঐতিহ্যবাহী ইংল্যান্ডের ক্যান্টারবারী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে বাবা আলী হায়দারের পারিবারিক ব্যবসা মুন রেস্টুরেন্ট পরিচালনা করতেন। সম্প্রতি রিপন হায়দারের পিতা-মাতা বাংলাদেশে বেড়াতে গেলে রিপন হায়দারকে রেস্টেুরেন্টের সার্বিক দেখাশুনার দায়িত্ব দিয়ে যান। রিপণ এর পিতা বিএনপি নেতা সনামগঞ্জ দেশার বাড়ী গত ৩১ জানুয়ারি রবিবার কাজ শেষে রাত ১টার দিকে তার স্টাফদের সঙ্গে শেষ দেখা হয়েছে |