News-Bangla - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

০৮ সেপ্টেম্বর ২০১০, বুধবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow কুইন্স মলে চুরিতে এক বাংলাদেশী ধরা পড়েছে
কুইন্স মলে চুরিতে এক বাংলাদেশী ধরা পড়েছে প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০
প্রবাসে বাংলাদেশ কমিউনিটিতে চুরির খবর প্রত্যাশিত নয়। কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাজ করার জন্য মুলধারা কমিউনিটিতে বাংলাদেশীদের বেশ সুনাম রয়েছে। তবে সম্প্রতি কিছু কিছু চুরির ঘটনা বাংলাদেশীদের সুনানকে খর্ব করছে। কিছুদিন আগে ম্যানহাটনের মদিনা মসজিদের দান বক্স থেকে চুরির ঘটনায় কমিউনিটির অনেকেই বিব্রত বোধ করেছে। সম্প্রতি নিউইয়র্কের কুইন্সের রিগোপার্কের মলে জেসি পেনি ডিপার্টমেন্টাল স্টোরে নিউইয়র্ক প্রবাসী এক বাংলাদেশী মহিলা (সংগত কারনেই নাম প্রকাশ করা হল না) চুরির অভিযোগে অভিযুক্ত হন। স্বর্ণের চেইন এবং কিছু কসমেটিক চুরির ঘটনাটি স্টোরের সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়লে জেসি পেনি কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নেন। পুলিশ এসে অভিযুক্ত মহিলার হাত ব্যাগ থেকে চুরির এই সামগ্রী উদ্ধার করে। পুলিশের জেরার মুখে মহিলা চুরির ঘটনাটি স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে কুইন্স কোর্টে নিয়ে যায়। পরের দিন তিনি জামিনে ছাড়া পান। এই ধরনের ঘটনা কমিউনিটিতে বাংলাদেশের ভাবমুর্তির সংকট সৃষ্টি করবে।  
 
< পূর্বে   পরে >
Free Joomla Templates