|
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা |
|
|
শাহীন, নিউজার্সি থেকে
|
|
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ |
|
 সম্প্রতি আটলান্টিক সিটিস্খ ‘গ্রিক চার্চে’ সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ আয়োজিত পরিচিতি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠা ড. সিদ্দিকুর রহমান।

প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদূর রহমান, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির ভাষণে ড. সিদ্দিকুর রহমান বলেছেন বর্তমান সরকার সকল হত্যা ও ষড়যন্ত্রের বিচার করে ডিজিটাল বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। তিনি গতকাল আটলান্টিক সিটিস্খ ‘গ্রিক চার্চে’ সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের ফলে মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর বাহাত্তরের সংবিধান পুন প্রবর্তনের পথ সুগম হয়েছে। তিনি বলেন মোস্তাক, জিয়া, খালেদার সরকার যে অবৈধ ছিল তা আজ আর বলার অপেক্ষা রাখে না।
 প্রধান অতিথির ভাষণে ড. সিদ্দিকুর রহমান বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে গত এক বছরের সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দ্রব্যমূল্য এখন জন সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে। কৃষিতে ভর্তুকি ও কৃষকদের মাঝে আইডি কার্ড প্রবর্তন কৃষকে নতুন এক কৃষি বিপস্নবের সূচনা করেছে। পাঠ্যপুস্তকের গুদামে আগুন লাগালেও যথাসময়ে ৮ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ছাত্ররা পাঠ্যবই পেয়েছে। তিনি সাউথ জার্সি আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করে বলেন, আপনাদের উদ্যম ও কর্মতৎপরতা জননেত্রী শখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার হাতকে শক্তিশালী করবে। প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির কার্যকারিতা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের একমাত্র প্রধান সুখকর সংবাদ। তিনি সাউথ জার্সি আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রশংসা করে বলেণ আওয়ামী লীগকেও ডিজিটাল ভাবে গড়ে তুলতে হবে। মাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর ভুইয়া আগত অতিথি ও উপস্খিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। পরিচিতি এবং আলোচনা সভা শেষে ক্লোজ আপ তারকা রুমি, তানবির শাহিন, মিতু মাহমুদ, কাফি, খোকন, মুন্না ভাবীদের সুললিত কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করেছে। নৈশ ভোজে আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। |