|
নিউইয়র্কের ভর্তি পরীক্ষায় এবারও বাংলাদেশীদের চমক |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ |
|
নিউইয়র্ক সিটিতে সেরা হাই স্কুলগুলোতে ভর্তি পরীক্ষায় এবারও বাংলাদেশীরা বিশেষ সাফল্য প্রদর্শন করলো। রেজাল্ট হাতে পাওয়ার পরই অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে পরিচিতজনদের বাসায়।
উল্লেখ্য যে, ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় ভর্তি পরীক্ষার রেজাল্ট। স্টাইভ্যাসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলীন টেকসহ ৮টি হাই স্কুলে সাড়ে ৩ হাজার আসনে ভর্তির জন্যে ৩০ সহস্রাধিক ছেলে-মেয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয় গত সেপ্টেম্বর মাসে। ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী বাংলাদেশী বংশোদ্ভূতরা এবারও অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে। বাংলাদেশীদের ৮৮% এরও বেশী ভর্তির যোগ্যতা অর্জন করেছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে। স্মরণ করা যেতে পারে, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির উপযোগী করার জন্যে সিটির বিভিন্ন স্থানে বেশ কয়েকটি টিউটোরিয়াল রয়েছে। এর অন্যতম হচ্ছে খানস টিউটোরিয়াল, কামাল টিউটোরিয়াল, স্কলাস্টিকা ইত্যাদি। উল্লেখ্য যে, এসব হাই স্কুলে ভর্তির সুযোগ পেলে পরবর্তীতে অনেকে আমেরিকার সেরা কলেজে ভর্তির সুযোগ পায়। কেননা এসব স্কুলের লেখাপড়ার রীতি এতই কঠিন যে সকলেই ভবিষ্যতে স্কলার হিসেবে তৈরী হয়ে যায়। সূত্র: দি এডিটর। |
|
সর্বশেষ আপডেট ( রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ )
|