| বিএনপি বুধবার সংসদে যাবে |
|
| নিউজ বাংলা ডেস্ক | |
| রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ | |
|
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব দিতে বুধবার সংসদে যাবে বিরোধীদল। অপর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তৎকালীন সেনাপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজ হাতে জিয়াউর রহমানের লাশ শেরেবাংলা নগরে কবরে নামিয়েছেন।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে পৃথক দুটি আলোচনা সভায় বক্তৃতা করেন ব্যারিস্টার মওদুদ ও খন্দকার মোশাররফ। জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন পরিষদ আয়োজিত 'রুখো আগ্রাসন বাঁচাও দেশ' শীর্ষক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংসদ কার্যকর না হলে গণতন্ত্র কার্যকর হবে না। বিরোধীদল ছাড়া সংসদ কখনও কার্যকর হতে পারে না। বিরোধীদল যাতে সংসদে না ফেরে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ এবং খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে বিরোধীদল সংসদের ভেতর ও বাইরে এর জবাব দেবে। সংগঠনের প্রধান উপদেষ্টা জয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাবেক সচিব এম আসাফউদ্দৌলা, সাংবাদিক সাদেক খান, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম'র সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ। ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু প্রমুখ। |
|
| সর্বশেষ আপডেট ( রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১০ ) |
| < পূর্বে | পরে > |
|---|