|
বিজয় দিবস ২০০৯ |

ধ্রুপদ সাংষ্কৃতিক গোষ্ঠী
রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০১০
(রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে নাটক-ভুল স্বর্গ এবং
নজরুল সাহিত্যের প্রেম শীর্ষক গীতি আলেখ্য-নজরুল ও প্রেম)
তারিখঃ ১৮ই সেপ্টেম্বর
স্থানঃ হ্যারিস থিয়েটার, জর্জ মেশন ইউনিভার্সিটি
ফেয়ারফ্যাক্স, ভিএ
তারিখঃ ২৫শে সেপ্টেম্বর
সময়ঃ বেলা ১১টা
আয়োজনেঃ
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)
স্থানঃ গানষ্টন কমিউনিটি সেন্টার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট, ভিএ-২২২০৬

| বিসিসিডিআই'এর মন মাতানো বাংলা বর্ষবরণ উৎসব |
|
| সফি দেলোয়ার কাজল | |
| সোমবার, ২৭ এপ্রিল ২০০৯ | |
|
৯০ ডিগ্রী ফারেনহাইটের তপ্ত দুপুরের বৈরিতা উপেক্ষা করে নানা রংএর বৈশাখী শাড়ীর সাজে আর দেশী পাঞ্জাবী-ফতুয়া শত শত নর-নারীর আনন্দ-উল্লাস আর ছোট ছোট শিশু কিশোরদের কাকলীমূখর উচ্ছ্বাসের মাঝে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষের প্রাণের উৎসব।
মেট্রো ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংগালীদের কুশল বিনিময়, আড্ডা, বৈশাখী ভোজ আর রকমারী স্টলের বেচা কেনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। তার সাথে ছিল মন মাতানো সাংষ্কৃতিক অনুষ্ঠান। গানে, ছন্দে, নৃত্যে, অভিনয়ে আর ব্যান্ড শো মুগ্ধ করে রাখে সমাগত দর্শকদের।
বিসিসিডিআই এর প্রানশক্তি বাংলা স্কূলের ছাত্রী/ছাত্রীদের পরিবেশিত মনমুগ্ধকর অনুষ্ঠান দিয়ে সুচনা হয় বর্ষবরণের এই আনন্দ উৎসব। বাংলা স্কুলের সংগীত বিভাগের ছাত্র/ছাত্রীদের পরিবেশিত বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত আর নতুনের আবাহনে কবিগুরু রবীন্দ্রনাথের সেই চিরায়ত সুরে "এসো হে বৈশাখ এসো এসো হে . . " সমাগত বাঙালীর প্রাণে প্রাণে অনুরণন তুলল।
এরপর বৈশাখের কুলা-ডালা, একতারা, পাল্কী, বাশি, কলসী কাখে গ্রাম্য বালা, রাখাল আর কাস্তে হাতে গ্রামের কৃষক সেজে বাংলা স্কুলের ছাত্রীরা বের করল বাংলা বর্ষবরনের শোভাযাত্রা। এরপর একে একে তাদের পরিবেশনা মাতিয়ে তোলে বিসিসিডিআই'এর বর্ষবরণ মঞ্চ। বাংলা স্কুলে নতুন আগমন ছোট্ট মেয়ে অহনার নাচ, বাংলার ভাগ্যবঞ্চিত কিশোরী কাজের মেয়ে "ফেলানী" চরিত্রে অন্তরা চৌধুরীর মর্মস্পর্শী অভিনয়, সাথে আবৃত্তি, গল্প বলা, গান আর নাচের শিল্পিত উপস্থাপনা মুগ্ধ করে সকলকে। বাংলা স্কুলের অনুষ্ঠানমালায় সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলা স্কুলের গানের শিক্ষক মেহেরুল হক ইতি, নৃত্যে নৃত্যকলা বিভাগের শিক্ষিকা অপর্ণা দত্ত এবং বাংলার স্বরূপ নিয়ে ফ্যাশন শো আর শোভাযাত্রায় আতিয়া মাহজাবীন নীতু।
বড়দের গানের আসরে অংশগ্রহন করে রোমানা চৌধুরী সুমী, সোমা সরকার, মেহেরুল হক ইতি, আদিল আহমেদ, অ্যামেলিয়া শারমীন, তনুশ্রী, কৃষনা দত্ত, আবু মোহম্মদ রুমি এবং সৌমী। এছাড়া পরিবেশিত হয় "শিকড়" গ্রুপের গীতি আলেখ্য "জাগে আনন্দ প্রানে"।
আরো ছিল প্রিয়লাল কর্মকারের পরিচালনায় গেইম শো। অনুষ্ঠানের শেষ অধ্যায়ে ছিল র্যাফেল ড্র। সামগ্রিক ভাবে বর্ষবরণ অনুষ্ঠানের সাংষ্কৃতিক পর্বের দায়িত্বে ছিলেন বিসিসিডিআই এর সাংষ্কৃতিক বিষয়ক পরিচালক প্রিয়লাল কর্মকার। সংগঠনের সাধারন সম্পাদক আতিয়া মাহজাবীন নীতুর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রাণের উৎসব নববর্ষ বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শামীম হায়দারের ক্যামেরায় আরো ছবির জন্ত এখানে ক্লিক করুন
|
| < পূর্বে | পরে > |
|---|
ঈদ মেলা
বাংলাদেশ-আমেরিকান ব্যান্ড এলায়েন্স (বাবা)
তারিখঃ ১১ই সেপ্টেম্বর, শনিবার
সময়ঃ সন্ধ্যা ছয়টা
স্থানঃ জন এডামস এলিমেন্টারী স্কুল
৫৬৫১ রেবার্ণ এভিনিউ, আলেকজান্দ্রিয়া, ভিএ
নিউজ বাংলার পক্ষ থেকে আমাদের সম্মানিত মুসলিম পাঠকদের জন্য রইল মাহে রমজানের শুভেচ্ছা। 
ওয়াশিংটন মেট্রো এলাকার ইফতার এবং সেহেরির সময়সুচীর জন্য এখানে ক্লিক করুন
বংলাদেশের রেডিওতে লাইফ সংবাদ এবং গান শুনুতে এখানে ক্লিক করুন
সংবাদে আজকের বাংলাদেশ
আজকের দৈনিক পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সংবাদে আজকের বাংলাদেশ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বিস্তারিত
রয়েল এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠান
বাংলাদেশে ফ্ল্যাট কিংবা জমি কিনতে চান?
ঢাকা হোমঃ এখানে ক্লিক করুন
নৃত্য শিক্ষা কেন্দ্র
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক ক
ইমা কৌশলীর সিডি এলবাম



মেট্রো ওয়াশিংটনের সাংষ্কৃতিক অংগন মুখরিত বিগত কয়েক মাস ধরেই। জানুয়ারী-এপ্রিলের নানা আয়োজনের উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের ছবি দিয়ে সাজানো হল এই "ছবি দিয়ে যায় চেনা" পর্বটি।
বিস্তারিত ...| No events |