|
বিজয় দিবস ২০০৯ |

ধ্রুপদ সাংষ্কৃতিক গোষ্ঠী
রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০১০
(রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে নাটক-ভুল স্বর্গ এবং
নজরুল সাহিত্যের প্রেম শীর্ষক গীতি আলেখ্য-নজরুল ও প্রেম)
তারিখঃ ১৮ই সেপ্টেম্বর
স্থানঃ হ্যারিস থিয়েটার, জর্জ মেশন ইউনিভার্সিটি
ফেয়ারফ্যাক্স, ভিএ
তারিখঃ ২৫শে সেপ্টেম্বর
সময়ঃ বেলা ১১টা
আয়োজনেঃ
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)
স্থানঃ গানষ্টন কমিউনিটি সেন্টার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট, ভিএ-২২২০৬

| আসাদের শার্ট আজ প্রাণের পতাকা |
|
| নিউজ বাংলা প্রতিবেদন | |
| সোমবার, ১৯ জানুয়ারি ২০০৯ | |
|
আজ শহীদ আসাদ দিবস। প্রতি বছর বিশে জানুয়ারী বাংলাদেশে উদযাপিত হয় শহীদ আসাদের ত্যাগ। ১৯৬৯ সালে স্বৈরাচারী পাকিস্তানী জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ। শহীদ আসাদ এর পুরো নাম আমানউল্লাহ মোহাম্মদ আসাদ। ১৯৪২ সালে নরসিংদী জেলা তার জন্ম । ছাত্র নেতা আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাষ্টার্স করছিলেন। তিনি ছাত্র রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। তখনকার ছাত্র ইউনিয়নের ঢাকা হল শাখার সভাপতি ছিলেন। ছাত্র নেতা রাশেদ খান মেনন এর ঘনিষ্ঠ সহচর।
সেসময় তদানীন্তন পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় ছাত্র কমিটি তাদের ১১ দফা আন্দোলন শুরু করে। ১৯৬৯ এ এই আন্দোলন চরম রূপ নেয়। ১৭ ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা কেন্দ্রীয় ছাত্র কমিটি মীটিং করে। মীটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ দফা দাবিতে ২০ জানুয়ারি পূর্ব পাকিস্তানের সকল স্কুল, কলেজ বন্ধ থাকবে এবং হরতাল ডাক দেয়। গভর্নর মোনায়েম খান ২০ জানুয়ারি ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেন। পাকিস্তান পুলিস থেকে বলা হয় শহরের কোথাও চার জনের বেশি লোক একসাথে হলে তাদের গ্রেফতার করা হবে। ২০ তারিখ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বিভিন্ন কলেজে সহ প্রায় ১০ হাজার ছাত্র ছাত্রী জড়ো হয়। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে ১১ দফা দাবিতে শহরে মিছিল বের করে। মিছিল মেডিকেল কলেজের সামনের সড়কে সামনে এসে পোছলে সেখানে পুলিসের বাধার সম্মুখীন হন। পুলিস এর সাথে সংঘর্ষ প্রায় এক ঘণ্টা পর আসাদ সহ কিছু ছাত্র মিছিল আবার সংঘটিত করে ঢাকা হলের পাশে দিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন। তখন একজন পুলিস অফিসার তাকে বনেট দিয়ে আহত করে রাস্তায় ফেলে দেন এবং তাকে খুব কাছে থেকে গুলি করা হয়। পুলিশের গুলিতে ঢাকা মেডিকেলের বর্তমান জরুরী বিভাগের সামনে আসাদ শহীদ হন। ছাত্রনেতা আসাদের মৃতুর খবর সারা শহরে আগুনের মত ছড়িয়ে পড়ে। হাজার হাজার ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজে ছুটে আসেন। অসংখ্য শোক মিছিল বের হয়। শহিদ আসাদ হত্যা প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল বের হয়। ঢাকা শহর প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষ , নারী পুরুষ নির্বিশেষে সবাই মিছিলে যোগ দেন। দুই মাইল লম্বা সেই মিছিল ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘ মিছিল। শোক মিছিল শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল দেখে শামসুর রাহমান “আসাদের শার্ট” অমর কবিতা লিখেন। হেলাল হাফিজ লিখেন কালজয়ি কবিতা“নিষিদ্ধ সম্পাদকীয়”। পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় ছাত্র কমিটি শহীদ আসাদের হত্যার প্রতিবাদে তিন দিনের শোক পালন করে। ২৪ তারিখ হরতাল দেওয়া হয়। সেই দিন আবারও মিছিল লক্ষ্য করে পুলিস গুলি করে। পুরো পরিস্থিতি গভর্নর মোনায়েম খানের বাইরে চলে যায়। তুমুল গণ আন্দোলনে প্রেসিডেন্ট আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। বিক্ষিপ্ত জনগণ বিভিন্ন স্থানে আয়ুব খানের নামের স্থাপনা ভেঙ্গে সেখানে শহীদ আসাদের নাম লাগিয়ে দেন। সংসদ ভবনের ডান পার্শ্বে অবস্থিত লালমাটিয়ায় একটি তোরণ আইয়ুব গেট থেকে নাম পরিবর্তন করে আসাদগেট রাখা হয়। আইয়ুব এভেনিউ এর নাম হয় আসাদ এভেনিউ। শহীদ আসাদের স্মরণে কবি শামসুর রহমানের রচিত কবিতাটি আপনাদের জন্য এখানে দেওয়া হলো:
|
|
| সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ ) |
| < পূর্বে | পরে > |
|---|
ঈদ মেলা
বাংলাদেশ-আমেরিকান ব্যান্ড এলায়েন্স (বাবা)
তারিখঃ ১১ই সেপ্টেম্বর, শনিবার
সময়ঃ সন্ধ্যা ছয়টা
স্থানঃ জন এডামস এলিমেন্টারী স্কুল
৫৬৫১ রেবার্ণ এভিনিউ, আলেকজান্দ্রিয়া, ভিএ
নিউজ বাংলার পক্ষ থেকে আমাদের সম্মানিত মুসলিম পাঠকদের জন্য রইল মাহে রমজানের শুভেচ্ছা। 
ওয়াশিংটন মেট্রো এলাকার ইফতার এবং সেহেরির সময়সুচীর জন্য এখানে ক্লিক করুন
বংলাদেশের রেডিওতে লাইফ সংবাদ এবং গান শুনুতে এখানে ক্লিক করুন
সংবাদে আজকের বাংলাদেশ
আজকের দৈনিক পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সংবাদে আজকের বাংলাদেশ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বিস্তারিত
রয়েল এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠান
বাংলাদেশে ফ্ল্যাট কিংবা জমি কিনতে চান?
ঢাকা হোমঃ এখানে ক্লিক করুন
নৃত্য শিক্ষা কেন্দ্র
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক ক
ইমা কৌশলীর সিডি এলবাম



মেট্রো ওয়াশিংটনের সাংষ্কৃতিক অংগন মুখরিত বিগত কয়েক মাস ধরেই। জানুয়ারী-এপ্রিলের নানা আয়োজনের উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের ছবি দিয়ে সাজানো হল এই "ছবি দিয়ে যায় চেনা" পর্বটি।
বিস্তারিত ...| No events |