মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow স্থায়ী মিশনের কনসাল জেনারেল শাব্বির চৌধুরীর বিদায়ী সম্বর্ধনা
স্থায়ী মিশনের কনসাল জেনারেল শাব্বির চৌধুরীর বিদায়ী সম্বর্ধনা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১২

সরকারী কর্মকর্তারা শুধু বিধি-নিষেধের চিন্তা করলে অনেক সিদ্ধান্ত প্রলম্বিত হয়, তাই নৈতিক বিবেচনায় তারা সিদ্ধান্ত নিতে পারে-  স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন,

 জাতিসংঘে বাংলাদেশের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন বলেছেন, সরকারী কর্মকর্তারা শুধু বিধি-নিষেধের চিন্তা করলে অনেক সিদ্ধান্ত প্রলম্বিত হয়। তাই নৈতিক বিবেচনায় তারা সিদ্ধান্ত নিতে পারে।
নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল শাব্বির আহ্মদ চৌধুরীর বিদায় সম্বর্ধনা ও নবাগত কনস্যুলেট জেনারেল মোঃ মনিরুল ইসলামের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মিশন স্থানীয় সময় শুক্রবার অপরাহ্নে মিশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। ড. এ. কে. আব্দুল মোমেন শাব্বির আহ্মদ চৌধুরীর কর্মকান্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, বিদায়ী কনস্যুলেট জেনারেল শাব্বির আহ্মদ চৌধুরী, নবাগত কনস্যুলেট জেনারেল মোঃ মনিরুল ইসলাম, কাউন্সিলর মোঃ লোকমান হোসেন, মিশনের কর্মকর্তা আনিসুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব চ্যান্সারী মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে মিশনের পক্ষ থেকে দু’জনকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল মোমেন।

 

 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates