মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow ডঃ দীপু মনির সাথে মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ডঃ দীপু মনির সাথে মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১২

টিকফা সই হলে উচ্চশুল্ক হ্রাস বিবেচনা


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডঃ দীপু মনির সাথে মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস এর সাথে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল ৬ই সেপ্টেম্বর ।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ঘণ্টার এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন, জ্বালানি শক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
 
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নসের  বৈঠকে  বাংলাদেশের তৈরী পোশাক রফতানীর বিষয়ে  আলোচনা  হয়। বৈঠকে দীপু মনি মার্কিন বাজারে বাংলাদেশের পন্যের  শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের সুযোগ  করে দেওয়ার জন্য বৈঠকে আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশসহ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর মার্কিন বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার তাদের বাণিজ্যে সম্প্রসারণে সহায়ক ভূমিকা করবে। এ বিষয়ে বার্নস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তিটি দ্রুত সম্প্রসারণের ওপর গুরত্বারোপ করেন।  তিনি  বলেন  যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ-সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে উচ্চশুল্ক হ্রাসের বিষয়টি পুনর্বিবেচনার  সূযোগ সৃষ্টি হবে।  বৈঠকে উভয় পক্ষ টিকফা  সম্পাদনে যে মতভেদ রয়েছে তা অচিরেই দূর হবে বলে আশা  প্রকাশ করেন ।
 
এ ছাড়া বৈঠকে মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে বাংলাদেশের অর্ন্তভূক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়। জনাব বার্নস বলেন, হিলারী ক্লিনটনের ঢাকা সফরের সময় মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে বাংলাদেশের অন্তর্ভূক্তির বিষয়ে যে অগ্রগতি হয়, তার ধারাবাহিকতায় উভয় দেশের বিশেষজ্ঞগণ এ নিয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। সেক্রেটারী বার্নস বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  প্রতিবেশী দেশগুলোর সাথে সর্ম্পকোন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
 
একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আশ্বাস দেন এ মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী।

 বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস গ্রামীন ব্যাংক সম্পর্কে মার্কিন প্রশাসনের উদ্বেগের কথা জানালে  পররাষ্ট্রমন্ত্রী  দিপু মনি  গ্রামীন ব্যাংক সর্ম্পকে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেলবিজয়ী প্রতিষ্ঠানটির অসংখ্য নারী ঋণগ্রহীতার  স্বার্থসংরক্ষণে বদ্ধপরিকর।
তিনি বলেন, গ্রামীন ব্যাংক বর্তমানে সংস্থাটির আইন ও বিধি অনুসারে পরিচালিত হচ্ছে। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে প্রতিষ্ঠানটি অধিকতর দক্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বৈঠকে উভয় নেতা এ মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র পার্টনারশীপ ডায়ালগের সফলতা সম্পর্কে জোর আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের, মার্কিন পররাষ্ট্র্র দফতরের সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব রাষ্ট্রদূত রবার্ট ও ব্লেক, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের উধর্¦তন কর্মকর্তাগণ এ বৈঠকে অংশগ্রহন করেন।

অপরাহ্ণে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্য প্রতিনিধি জনাব মাইকেল জে. ডিলানী পররাষ্ট্রমন্ত্রীর হোটেল কক্ষে তাঁর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বানিজ্যিক সম্পর্কের বিভিন্ন  বিষয় যেমনঃ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরী পোশাক রফতানী, জিএসপি সুবিধা, তৈরী পোশাক শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং টিকফা চুক্তি  স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন,  গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার, মানব উন্নয়ন, পরিবেশ বিপর্যয় রোধ, নারীর ক্ষমতায়ন এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিকভাবে  স্বীকৃত অনেক অর্জন রয়েছে।  জনাব ডিলানী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন দেশের  সম্পাদিত টিকফা চুক্তির অভিজ্ঞতার উপর আলোকপাত করেন। তিনি বলেন, এ চুক্তির আওতায় দ্বিপাক্ষিক বানিজ্য সম্পর্কোন্নয়নে দু’দেশের একযোগে কাজ করার অনেক  সুযোগ সৃষ্টি হবে।

 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates