মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow ম্যানচেস্টারে ব্রুক হ্যাভেন মহিলা সমিতির ঈদ পুনর্মিলনী
ম্যানচেস্টারে ব্রুক হ্যাভেন মহিলা সমিতির ঈদ পুনর্মিলনী প্রিন্ট কর
বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে   
বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১২


ব্যাপক আনন্দ আর জাকজমক পরিবেশের মধ্য দিয়ে কানেকটিকাটের ম্যানচেস্টার ব্রুক হ্যাভেন মহিলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী গত শনিবার দুপুরে ব্রুক হ্যাভেনে অনুষ্ঠিত হয়। ব্রুক হ্যাভেনে বসবাসকারী স্থানীয় বাংলাদেশিরা স্বত:স্ফুর্তভাবে উক্ত ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহন করেন। আবদ্ধ ঘরের গন্ডি পেরিয়ে খোলা মাঠে গত ১ সেপ্টেম্বর শনিবার ব্যতিক্রমধর্মী উক্ত ঈদ পুনর্মিলনীতে বিশেষ আর্কষন ছিল সাদা ভাত আর পোলাও-এর সাথে নানা পদের মজাদার ভর্তা। ম্যানচেস্টার ব্রুক হ্যাভেনে বসবাসরত বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর খোলা মাঠে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নানা আনন্দ উপভোগ করেন। শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত একাডেমীর ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিল্পীবৃন্দ। যাদের ঐকান্তিক সহযোগিতায় এবারের ঈদ পুনর্মিলনী সফল ও সার্থক হয়েছে তারা হলেন- মেরুনা খাঁন শম্পা,শাফিনা করিম অনু,তাহমিনা ছবি,
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates