বিদেশ
প্রথম সৌদি নারীর এভারেস্ট জয় প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
রবিবার, ১৯ মে ২০১৩

  
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সৌদি আরবের নারী রাহা মোহাররাক (২৫)। তিনিই এভারেস্টজয়ী প্রথম সৌদি নারী। শুধু প্রথম সৌদি নারীই নন, রাহা আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় করলেন।

 
আনডকুমেন্টেড ১ কোটি ১০ লাখ মানুষ নাগরিকত্ব পাবেই প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
সোমবার, ১৩ মে ২০১৩

যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১১ মিলিয়ন কাগজপত্রহীন (আনডকুমেন্টেড) অবৈধদের বৈধতা পাবার স্বপ্ন এবছরেই পূরণ হতে চলেছে। “এদেশে বসবাসকারী ১১ মিলিয়ন (১ কোটি ১০ লাখ) কাগজপত্রহীন অবৈধকে নাগরিকত্ব অর্জনের পথ করে দেবো” ----শনিবার হোয়াইট হাউজের সাপ্তাহিক ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 
১২ই মেঃ বিশ্ব মা দিবস প্রিন্ট কর
সফি দেলোয়ার কাজল   
শনিবার, ১১ মে ২০১৩

মা দিবস- সীমানা বিহীন ভালোবাসার একটি দিন। পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দ বলার একটি দিন। ১২ই মে, বিশ্ব মা দিবস। ১৯১১ সাল থেকে   মে মাসের দ্বিতীয় রোববার আমেরিকা জুড়ে পালিত হয় প্রথম‘মা দিবস’। কালের বিবর্তে আমেরিকার সীমানা ছাড়িয়ে মা দিবসটি বিশ্বময় সর্বজনীন হয়ে উঠে।

 
অবশেষে টিকফা চুক্তি হচ্ছে প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শনিবার, ১১ মে ২০১৩

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই এ নিয়ে নানান আলোচনা ও বিতর্ক চলছিল। এধরনের চুক্তিকে কেউ সার্বভৌমত্বের সঙ্গে মানানসই নয় বলেও সমালোচনা করেছেন। কিন্তুু চুক্তি সই করতে হবেই, যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানের কারণে চুক্তির কাঠামো ও শর্তাবলী নিয়ে বহু দেন-দরবার চলে। দু'পক্ষের মধ্যেই বিভিন্ন শর্ত সংযুক্তি আর বিযুক্তি চলছিল বছরের পর বছর ধরে। চুক্তিটি করতে গড়িমসি করায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) বাতিলেরও হুমকি দেয়া হয়। বলা হয়, টিকফা চুক্তি না হলে জিএসপি সুবিধা বাতিল করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পণ্যের প্রধান রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর বাংলাদেশ নমনীয় হয় এবং চুক্তি সই করতে সম্মত হয়।  শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি স্বাক্ষর করা হবে।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১১ মে ২০১৩ )
 
মানবতাবিরোধী অপরাধের বিচারে সমর্থন যুক্তরাষ্ট্রের প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শনিবার, ১১ মে ২০১৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারে আবারও সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, তারা চায় যারা নৃশংসতা চালিয়েছে তাদের বিচার হোক। এদিকে পোশাক কারখানা নিয়মকানুন মেনে চলুক এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র।

 
<< শুরু < আগে 1 2 3 4 5 6 7 8 9 পরে > শেষ >>

ফলাফল 1 - 9 মোট 75
Free Joomla Templates