|
টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশসহ নিহত চার |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
শনিবার, ৩১ অক্টোবর ২০০৯ |
|

টঙ্গীর এরশাদ নগরে বাংলাদেশ সময় শনিবার সকালে তৈরি পোশাক কারাখানার শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই মহিলা পুলিশসহ চারজন নিহত হয়েছে। এদিকে গাজীপুর পুলিশ সুপার এক পুলিশসহ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে আরও শতাধিক। গুলিবিদ্ধদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছ থেকে তাত্ক্ষণিক আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এরশাদ নগরের নিপ্পন নামের একটি তৈরি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক আজ সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও যানচলাচল বন্ধ করে দেয়। |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
|
|
বিস্তারিত ...
|
|
|
আজ বিশ্ব মিতব্যয়িতা দিবস |
|
|
শুভাশিস ব্যানার্জি শুভ
|
|
শুক্রবার, ৩০ অক্টোবর ২০০৯ |
|

পরিবার ও জাতির কল্যাণে মিতব্যয়ী হওয়ার কথা স্মরণ করিয়ে দিতে প্রতিবছর ৩১ অক্টোবর সারা বিশ্বে একই সঙ্গে পালিত হয় 'বিশ্ব মিতব্যয়িতা দিবস'। ১৯২৪ সালে 'মিলানে' অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসে গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করে। |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
|
|
বিস্তারিত ...
|
|
|
ওরা পাঁচজন আর মনোনয়ন চাইবেন না |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
শুক্রবার, ৩০ অক্টোবর ২০০৯ |
|

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক পাঁচ সদস্য আর কখনোই এমপি পদে দলীয় মনোনয়ন চাইবেন না। তবে তারা আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। তারা সবাই বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এ পাঁচ নেতা হলেন আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিল ও সুরঞ্জিত সেনগুপ্ত। |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
|
|
বিস্তারিত ...
|
|
|
বাংলায়ও ওয়েবসাইট ও ই-মেইল অ্যাড্রেস লেখা যাবে |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
শুক্রবার, ৩০ অক্টোবর ২০০৯ |
|
এখন থেকে চাইলে যে কেউ বাংলায় ওয়েবসাইট অ্যাড্রেস (ইউআরএল) ও ই-মেইল ঠিকানা লিখতে পারবেন। শুধু বাংলা নয় পৃথিবীর যে কোন সক্রিয় ভাষায় ওয়েবসাইট অ্যাড্রেস ও ই-মেইল ঠিকানা লেখা যাবে। যেসব ভাষার উৎস ল্যাটিন নয় সেসব ভাষার নিজস্ব হরফে ওয়েবসাইটে ঠিকানা চালুর অনুমতি দেয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারনেট তদারকি সংস্থা ইন্টারনেট কর্পোরেশন ফর এ্যাসাইন নেমস এন্ড নাম্বারসের (আইসিএএনএন) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল শুক্রবার আইসিএএনএন-এর সভা অনুষ্ঠিত হয়। |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
|
|
বিস্তারিত ...
|
|
|
পলাতক পারভেজ মোশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত |
|
|
নিউজ বাংলা ডেস্ক
|
|
শুক্রবার, ৩০ অক্টোবর ২০০৯ |
|

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে পাকিস্তানের একটি আদালত পলাতক ঘোষণা করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত পারভেজ মোশাররফ গত মধ্য এপ্রিল থেকে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। |
|
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
|
|
বিস্তারিত ...
|
|
|
|
<< শুরু < আগে 1 2 3 4 5 6 7 8 9 10 পরে > শেষ >>
|
| ফলাফল 1 - 9 মোট 101 |