News-Bangla - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

০৮ সেপ্টেম্বর ২০১০, বুধবার      
গ্রন্হিকের কলাম-১৮ প্রিন্ট কর
গ্রন্হিক   
রবিবার, ৩০ নভেম্বর ২০০৮
গ্রন্হিকের কলামের আঠারতম পর্বে স্বাগতম। আজ সারাদিন ধরে এখানে বৃস্টি ঝরছে। বৃস্টি ঝরতে দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে। বিশেষ করে এমন দিনে ঝালমুড়ির স্বাদ। অথবা মায়ের হাতে খিঁচুড়ী আর ভুনা মাংস। আমার মাঝে মাঝে মনে হয়, জীবনের সবচেয়ে বড়ো সম্পদ ফেলে আসা জীবনের স্মৃতিগুলো। এরকম বৃস্টি ঝরা দিনের আর্দ্র স্মৃতিগুলো মনকে খুব নাড়া দেয়। আজ বিকেলে বেডরুমের জানালা দিয়ে দূরে বৃস্টি ঝরতে দেখে মনে হচ্ছিল, “এখনই মা দোতলার বারান্দা থেকে ডাকবে বাড়ীতে ফেরার জন্য”।
সর্বশেষ আপডেট ( মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০০৯ )
বিস্তারিত ...
 
তিনশ' সংসদ আসনের জন্য প্রার্থী ২৪৬০ জন প্রিন্ট কর
নিউজ বাংলা প্রতিবেদন   
রবিবার, ৩০ নভেম্বর ২০০৮

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় রোববার শেষ হলো। এবার তিনশ' আসনে ২৪৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ডিসেম্বরের ৩ ও ৪ তারিখে। প্রার্থিতা প্রত্যাহারের শেষসীমা ডিসেম্বর ১১। নতুন নিবন্ধীকরণ আইনের আওতায় এবার ৩৯টি রাজনৈতিক দলের পক্ষে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেয়েছেন।

সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
বিস্তারিত ...
 
খালেদা জিয়া ভোটার হলেন প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
শনিবার, ২৯ নভেম্বর ২০০৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসস্থ মইনুল হোসেন সড়কের বাসায় যান। সেখানে ভোটার হন তিনি। উল্লেখ্য, ৩০ আগস্ট ভোটার হওয়ার সর্বশেষ তারিখ থাকলেও তখন ভোটার হননি বিএনপি চেয়ারপারসন।

সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
বিস্তারিত ...
 
ধর্মান্ধ উগ্রবাদীদের আক্রোশের শিকার ভাস্কর্য "বলাকা" প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
শনিবার, ২৯ নভেম্বর ২০০৮

রাজধানীর মতিঝিল শনিবার রাতে বিমান অফিসের সামনে বলাকা ভাস্কর্যের একাংশ ভেঙ্গে ফেলেছে। এছাড়া ভেঙ্গে ফেলে পূবালী ব্যাংকের সামনে ঢাকা চেম্বারের অর্থায়নে নির্মিতব্য নতুন ভাস্কর্যের নাম ফলক। এ ঘটনায় ভাস্কর্য ভাঙ্গার সঙ্গে জড়িতদের সঙ্গে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করে। পুলিশ ও র‌্যাবের বাধায় প্রায় আধঘণ্টা পর হামলাকারীরা ‘নারায়ে তকবির’ শ্লোগান দিয়ে ঘটনাস্থল ছেড়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
বিস্তারিত ...
 
শুরু হলো ঢাকার চারশত বছর পূর্তি উদযাপন প্রিন্ট কর
রায়হান আহমদ   
শুক্রবার, ২৮ নভেম্বর ২০০৮

ঢাকার চারশত বছর পূর্তি উৎসবের উদ্বোধন হলো আজ শুক্রবার। মহোৎসবে "ঢাকা নিয়ে ফুর্তি" করার শ্লোগান দিয়ে শুরু হলো তিন বছর ব্যাপী উৎসবের আয়োজন। দারিদ্র ও চাকচিক্যে ঢাকা কি হবে তিলোত্তমা ঢাকা?  ঢাকা নিয়ে শুরু হলো নিউজ বাংলার বিশেষ পরিবেশনা। চলুন সময়ের লেন্সে ঘুরে ফিরে দেখি ঢাকাকে।

সর্বশেষ আপডেট ( শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১০ )
বিস্তারিত ...
 
<< শুরু < আগে 1 2 3 4 5 6 7 8 9 10 পরে > শেষ >>

ফলাফল 1 - 9 মোট 103
Free Joomla Templates